আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ জাকারবার্গ

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ জাকারবার্গ

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ‘পদোন্নতি’ পেয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে তৈরি ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স-এ চতুর্থ অবস্থানে আছেন তিনি। আগেরবার ওই তালিকার পঞ্চম স্থানে ছিলেন জাকারবার্গ।

শেয়ারবাজারে ফেইসবুকের সাফল্যই জাকারবার্গের ওই ‘পদোন্নতির’ মূলে বলে জানিয়েছে সিএনএন। আর এর ফলে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রধান জেফ বেজোসকে পেছনে ফেললেন জাকারবার্গ। 

৩১ বছর বয়সী জাকারবার্গকে অনেকেই আমেরিকার সবচেয়ে কার্যকরী প্রধান নির্বাহী হিসেবে বিবেচনা করেন। মার্কিন সাইট ব্লুমবার্গের মতে, মঙ্গলবার শেয়ারবাজারের লেনদেন শেষে জাকারবার্গের মোট সম্পদের মূল্য ৫ হাজার কোটি ডলার। চলতি বছর ২৮ জানুয়ারির পর থেকে লাফিয়ে বেড়েছে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ। 

বিশ্বসেরা ধনীদের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মোট সম্পদের মূল্য ৭ হাজার ৮শ’ ৭০ কোটি ডলার। স্পেনভিত্তিক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জারা সহ-প্রতিষ্ঠাতা আমানসিও অরতেগা আছেন দ্বিতীয় স্থানে।

আর ৫ হাজার ৯শ’ ৬০ কোটি ডলার মূল্যের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত ওয়ারেন বাফেট।

বেজোস ৪ হাজার ৯শ’ ১০ কোটি ডলার মূল্যের সম্পদ নিয়ে পঞ্চমস্থানে অবস্থান করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত