আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে ভারত

যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে ভারত

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে যাচ্ছে ভারত। বিশ্ব অর্থনীতির উদীয়মান দেশটিতে এ বছরের শেষের দিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যাবে বলে উঠে এসেছে এক প্রতিবেদনে।আর তখন যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ হবে ভারত।ভারতের ইন্টানেট ও মোবাইল অ্যাসোসিয়েশন (আইএএমএআই) এবং ইন্ডিয়ান মার্কেট রিসার্চ ব্যুরো(আইএমআরবি) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানের তুলনায় ৩২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে দেশটিতে ২১ কোটি ৩০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন।গত ১ বছরে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১০ কোটির বেশি। অথচ এর আগে ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী বাড়তে সেখানে ৩ বছরের বেশি সময় লেগেছিল। তারও আগে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাতে এক দশকেরও বেশি সময় লাগে।সম্প্রতি মোবাইলে ইন্টারনেটের ব্যবহার বাড়ায় ভারতে এত দ্রুত সংখ্যাটি বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বর্তমানে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ দেশ চীন। দেশটিতে ৬০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। আর ২৭ কোটি ৯০ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয়। ভারত তৃতীয় স্থানে রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত