আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ফেসবুকে নতুন ভিডিও ফিচার

ফেসবুকে নতুন ভিডিও ফিচার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ব্যবহারকারীদের কাছে দিন দিন আরো বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠছে নিত্য নতুন নানা সুবিধা যোগ হওয়ার কারণে।

 
ফেসবুকে একের পর এক ফিচার প্রতিনিয়ত যোগ করা করা হচ্ছে ব্যবহারকারীদের নানা সুবিধার কথা মাথায় রেখেই। ব্যবহারকারীদের আরো বেশি পার্সোনালাইজড সুবিধা দিতে বর্তমানে ভিডিও ফিচারের দিকে বেশ গুরুত্ব দিয়েছে ফেসবুক কর্তপক্ষ।
 

যেমন : ইতিমধ্যে ভিডিও কলিং সেবা চালু করা হয়েছে ফেসবুকে। সম্প্রতি ১২ বছর পূর্তি উপলক্ষে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি চালু করেছিল বন্ধুদের ছবি নিয়ে ভিডিও দেখার সুবিধা। এছাড়া প্রোফাইলে ছবিতে ৭ সেকেন্ডের ভিডিও সুবিধার ফিচার নিয়ে পরীক্ষামূলক কাজ করছে ফেসবুক।

 
আর এবার জানা গেছে, আরো একটি নতুন ভিডিও ফিচার ব্যবহারকারীদের জন্য চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফিচারটি হচ্ছে, ‘বার্থডে ভিডিও ক্যাম’। ২২ ফেব্রুয়ারি সোমবার থেকে এই ভিডিও ফিচারটি চালু করা হয়েছে।

 
‘বার্থডে ভিডিও ক্যাম’ ফিচারটির মাধ্যমে ফেসবুকে বন্ধুদের ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে। বন্ধুদের প্রোফাইলে পোস্ট বা মেসেজ করে জন্মদিনের শুভেচ্ছা লেখার পরিবর্তে, ১৫ সেকেন্ডের এই ভিডিও ফিচারটি ব্যবহার করে অনেক দারুণভাবে শুভেচ্ছা জানানো যাবে।

 

বন্ধুদের জন্মদিনে ভিডিও ম্যাসেজ পাঠানোর জন্য ফিচারটি একটি বাটনে ক্লিক করতে বলবে। বাটনে ক্লিক করলেই বন্ধুদের জন্মদিনে শুভকামনা জানানোর জন্য ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে চাইলে বিভিন্ন ইফেক্ট ও ফ্রেম ব্যবহার করে আরো আকর্ষণীয় করা যাবে।

 

উল্লেখ্য, ফেসবুকে বর্তমানে যতগুলো ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফিচার হচ্ছে, বার্থডে অ্যালার্ট। যেটি নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিন জানিয়ে দেয় যে, আজ কোন কোন বন্ধুর জন্মদিন।

 

ফেসবুক ব্যবহার না করলে, অনেকের জন্মদিন হয়তো আপনি ভুলে যেতেন। তাই ফেসবুকের বার্থডে নোটিফিকেশন ফিচারটি নিয়ে সকল ফেসবুক ব্যবহারকারী খুশি। জন্মদিনের শুভেচ্ছা পেতে কার না ভালো লাগে।

 

আর এজন্যই ফেসবুক ব্যবহারকারীরা জন্মদিনে বন্ধুদের কাছ থেকে আরো দারুণভাবে শুভেচ্ছা পেতে ‘বার্থডে ভিডিও ক্যাম’ নামক নতুন এই ভিডিও মেসেজে সুবিধা নিয়ে এসেছে ফেসবুক কর্তৃপক্ষ। যার মাধ্যমে সহজেই ভিডিও রেকর্ড করে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে।

 

ফেসবুক এই ফিচারটি বর্তমানে কেবল আইফোনের আইওএস অপারেটিং সিস্টেমে চালু করেছে। খুব শিগগির অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোতেও চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।



শেয়ার করুন

পাঠকের মতামত