আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বাসের ওজনকেও হার মানালো রিলেমি’র ব্র্যান্ড নিউ নোট ৫০!

বাসের ওজনকেও হার মানালো রিলেমি’র ব্র্যান্ড নিউ নোট ৫০!

কিছুদিন আগেই বিশ্বের দ্রুততম-বর্ধনশীল স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বাজারে এনেছে ‘‘লং-লাস্টিং ভ্যালু কিং’’ নামে সুপরিচিত ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। প্রতিযোগিতামূলক স্মার্টফোনের বাজারে একেবারে কম বাজেটের এই ফোনের মাধ্যমে স্মার্টফোন প্রেমীদের সবচেয়ে বেশি দীর্ঘ-স্থায়িত্বের নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘স্যামজোন’ এ রিয়েলমি নোট ৫০ এর দীর্ঘ-স্থায়িত্বের বিভিন্ন টেস্ট বা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেখানে স্মার্টফোনটিকে ইনডোর ও আউটডোরে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।

 প্রথমেই রিয়েলমি নোট ৫০ এর উপরের স্ক্রিন প্রটেক্টর তুলে নিয়ে একটি পেরেক ভর্তি বক্সে ঢুকিয়ে কিছুক্ষণ ঝাঁকানো হয়। তারপর পেরেক নিয়েও স্ক্রিনে কিছুক্ষণ ঘষা দেওয়া হয়। সামান্য মাইক্রো স্ক্র্যাচ ছাড়া ফোনটিতে তেমন কিছুই হয়নি।

 বেন্ড টেস্ট করে ফোনটি ঠিক কতটা প্রেসার নিতে পারে, তা দেখা হয়েছে। দুইটি কাঁচের টুকরো ওপর ব্যালেন্স করে রেখে সাড়ে ছয় কেজি ওজনের একটি লোহার পাত ফোনটির ওপর কিছু সময় রাখা হলেও এটিকে পুরোপুরি সমান্তরালভাবে অক্ষত অবস্থাতেই থাকতে দেখা যায়। স্যামের মতে, ডিভাইসটিতে ১০ কেজি পর্যন্ত ওজন দিলেও এর কোনো রকম বাঁকা হওয়ার সম্ভাবনা নেই।

 পুরোপুরি পানি-রোধী আইপি৬৮ রেটিং না থাকলেও বাজেট-ফ্রেন্ডলি এই ফোনটিতে রয়েছে আইপি৫৪ রেটিং, যাতে রয়েছে স্প্ল্যাশ ও ডাস্ট রেজিস্ট্যান্স। তাই ইউটিউব চ্যানেল ‘স্যামজোন’ এ ফোনটিকে অল্প কিছু সময়ের জন্য পানি ভর্তি একটি কাঁচের জারে ডুবিয়ে রেখে দেখা হয়। পানি থেকে তোলার পরও রিয়েলমি নোট ৫০ অবিশ্বাস্যভাবে স্মুদলি কাজ করছিল।

 গাড়ির চাকার নিচে পড়ে গেলেও ঠিক কতটা অক্ষত থাকে রিয়েলমি নোট ৫০? এই প্রশ্নের উত্তর পেতে স্যামজোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ির চাকার নিচে পড়েও ফোনটিতে কিছুই হয়নি। চাকার নিচে দেওয়ার আগে নোট ৫০ এর ভিডিও অন করে দেওয়া হয়েছিল, চাকার নিচে পড়ার পরও বেশ ভালোভাবেই এর ডিসপ্লে রানিং অবস্থাতেই ছিল, এমনকি এর রিয়ার প্যানেলেও কোনো ক্র্যাক বা ভাঙন ধরেনি। শুধু তাই-ই নয়, পরের বার একটি বাসের চাকার নিচে পড়লে এটি ভেঙে যায় কি না তাও পরীক্ষা করে দেখা হয়। বাসের চাকা ফোনটির ওপর দিয়ে ওঠার সময় জোরে শব্দ করে ওঠার পরও দেখা গেছে, ফোনটি একটি সিঙ্গেল ক্র্যাক বা ফাটা ছাড়াই একেবারে টিকে গিয়েছে। এমনকি তখনও এর ভিডিও রেকর্ডিং চলছিল সুন্দরভাবে।

 এত মজবুত একটি ফোন হতে পারে কীভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে স্যামজোনে ফোনটি খুলে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা গেল, ক্যামেরা জোনে বোথ সাইডেড টেপ জাতীয় আঠা ব্যবহার করায় ফোনটিতে সহজে পানি ঢোকেনি। এমনকি পানি ঢুকে যাওয়া আটকাতে ফোনের পোর্সগুলোতে রাবার গ্যাসকেট ব্যবহার করা হয়েছে। তবে ফোনটিকে সবচেয়ে মজবুত করেছে এর শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, যা গাড়ির চাকার নিচে যাওয়ার পরও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে। একই সেগমেন্টের প্রতিযোগী ব্র্যান্ডের ডিভাইসের তুলনায় রিয়েলমি নোট ৫০ ডিভাইসপ্রেমীরা পাচ্ছেন খুব কম খরচে। তাই অর্থ সাশ্রয়ের পাশাপাশি এই ফোনটি রাফ অ্যান্ড টাফ স্মার্টফোন ব্যবহারকারীদের দিচ্ছে বাড়তি শক্তিশালী একটি ফোন ব্যবহারেরও সুযোগ। 

 এলএবাংলাটাইমস/এনএইচ

 

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত