আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ফেসবুকে চালু হলো ‘রিঅ্যাকশনস’ বাটন

ফেসবুকে চালু হলো ‘রিঅ্যাকশনস’ বাটন

ফেসবুকে আরো প্রতিক্রিয়া জানানো যাবে এখন থেকে। কেবল লাইক বাটন দিয়ে প্রতিক্রিয়া জানানোর যে চালু তরিকা ছিল এতদিন, এটি তারই একটু বর্ধিত সংস্করণ।


পছন্দ অপছন্দ বাদেও জানাতে পারবেন প্রশংসা, বিস্ময়, কিংবা ক্রোধ জানানোর মত প্রতিক্রিয়া।


বুধবার থেকে ‘রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচারটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।


গত বছরের অক্টোবর মাসে মানুষের আবেগ প্রকাশের সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল ফেসবুক।


এক ভিডিও ও ব্লগ পোস্টে প্রতিষ্ঠানের একজন পরিচালক জুলি ঝুও বলছেন, মনের ভাব ও যেকোনো পোস্টে আরো প্রাঞ্জলভাবে প্রতিক্রিয়া জানানোর নতুন উপায় খুঁজে বের করার জন্য ব্যবহারকারীদের কাছ থেকে বারবার অনুরোধ এসেছে।


এজন্য এনিয়ে ফেসবুক অনেকদিন ধরেই কাজ করছে।


ভবিষ্যতে হয়ত এনিয়ে আরো অগ্রগতি হবে বলে জানাচ্ছেন মিস ঝুও।


এর আগে গত বছরে ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ভাবনা প্রকাশের জন্য ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ কিংবা রাগান্বিত—এ রকম আইকন যুক্ত করেছিল ফেসবুক।

শেয়ার করুন

পাঠকের মতামত