আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘নিউজ’ ট্যাব

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘নিউজ’ ট্যাব

ছবিঃ এলএবাংলাটাইমস

আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুক থেকে ‘নিউজ’ ট্যাবটি মুছে ফেলার পরিকল্পনা করছে মেটা। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে এই ট্যাব বন্ধ করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ফেসবুকের নিউজ ট্যাবে সাধারণত বুকমার্ক করা আধেয় (কনটেন্ট) ও ‘নিউজ স্টোরিজ’ প্রদর্শিত হয়। মেটা বলছে, ‘আমরা জানি, ব্যবহারকারীরা সংবাদ ও রাজনৈতিক আধেয় দেখার জন্য ফেসবুক ব্যবহার করেন না। তাঁরা ফেসবুকের মাধ্যমে অন্যের সঙ্গে যুক্ত হতে চান, নতুন সুযোগের সন্ধান করেন ও নিজেদের আগ্রহের বিষয়গুলো খোঁজেন। ২০২৩ সালে আমরা দেখেছি, ফেসবুক ফিডের ৩ শতাংশের কম আধেয় সংবাদভিত্তিক। ফলে ফেসবুকের বিশাল আধেয়ের মধ্যে এটি খুবই নগণ্য। বরং আমরা মানুষের আগ্রহ রয়েছে এমন বিষয়ে জোর দিচ্ছি। তাঁরা ফেসবুকে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখতে আগ্রহী।’

নিউজ নামের ট্যাবটি বন্ধ হয়ে গেলেও সংবাদ প্রকাশকদের ফেসবুক পেজ অনুসরণ করা ও সংবাদ নিবন্ধের লিংক দেখার সুযোগ বন্ধ হচ্ছে না। তবে নিউজ ট্যাবে বিদ্যমান সংবাদ প্রকাশকদের আধেয় চুক্তি থেকে রাজস্ব আয় বন্ধ হয়ে যাচ্ছে। সংবাদ প্রকাশকদের সঙ্গে ভবিষ্যতেও কোনো ধরনের চুক্তি করার পরিকল্পনা নেই মেটার। এমনকি সংবাদ–সংক্রান্ত কোনো সেবাও আনবে না প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত