আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বাজারে এলো ভিভো ওয়াই১৯এস, তবে স্থায়িত্ব ও পারফরম্যান্সের ক্ষেত্রে সেরা রিয়েলমি নোট ৬০

বাজারে এলো ভিভো ওয়াই১৯এস, তবে স্থায়িত্ব ও পারফরম্যান্সের ক্ষেত্রে সেরা রিয়েলমি নোট ৬০

ছবিঃ এলএবাংলাটাইমস

মধ্যম-বাজেটের স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা সব সময়ই তীব্র থাকে। টেকপ্রেমীদের চেষ্টা থাকে চাহিদা ও সামর্থ্য অনুযায়ী একটি ভালোমানের স্মার্টফোন কেনা। অন্যদিকে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও চায় এসব ফোনপ্রেমীদের হাতে সবচেয়ে কম বাজেটের মধ্যে একটি সেরা ডিভাইস তুলে দিতে। কিছুদিন আগেই দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে প্রথম টেকসই আর্মরশেল প্রটেকশন ফিচারসমৃদ্ধ এন্ট্রি-লেভেলের ফোন নোট ৬০ এনে ঝড় তুলেছে তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। উচ্চমানের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন উন্নত ফিচার দিয়ে ইতোমধ্যে সবার বেশ প্রিয় হয়ে উঠেছে এই ফোন। এরই মধ্যে বাজারে এসেছে এন্ট্রি-লেভেলের আরেক ফোন ব্র্যান্ড ভিভো-এর নতুন ডিভাইস ভিভো ওয়াই১৯এস। এই ফোনটিও স্মার্টফোনপ্রেমীদের নজর কেড়েছে এর বিভিন্ন ফিচারের কারণে, যদিও এই ফোনটি কিনতে গেলে রিয়েলমি নোট ৬০ এর তুলনায় প্রায় চার হাজার টাকা বাজেট বাড়াতে হয়। চলুন দেখে নেওয়া যাক, নানা ফিচারের সমন্বয়ে হাজির হওয়া এই দুই ডিভাইসের মধ্যে আপনি কোনটিকে বেছে নিতে চান।

দুর্দান্ত ডিসপ্লে ও বিল্ড কোয়ালিটি

ভিভো ওয়াই১৯এস স্মার্টফোনটির ৬.৬৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের তুলনায় রিয়েলমি নোট ৬০-এর ৬.৭৫-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে বড় এবং আরও বেশি আকর্ষণীয়। উভয় ফোনেই ৯০ হার্টজ রিফ্রেশ রেট থাকলেও, রিয়েলমি নোট ৬০-এর ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম ও মেটাল স্কেলেটন এটিকে আরও শক্তপোক্ত এবং প্রিমিয়াম অনুভূতি দেয়। অন্যদিকে, ভিভো ওয়াই১৯এস এর প্লাস্টিকের বডি তুলনামূলকভাবে কম মজবুত এবং কম টেকসই।

দাম অনুযায়ী অসাধারণ পারফরম্যান্স

প্রতিদিনের ব্যবহারে নানা ধরনের ক্ষতির বিরুদ্ধে টিকে থাকার জন্য এন্ট্রি-লেভেলের রিয়েলমি নোট ৬০-তে প্রথমবারের মতো আর্মরশেল প্রটেকশন ফিচার নিয়ে এসেছে রিয়েলমি, যেখানে ভিভো শুধুমাত্র মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রদান করে।

পাশাপাশি রিয়েলমি ইউআই ডিভাইসপ্রেমীদের ফোন ব্যবহারের ক্ষেত্রে একটি স্মুথ এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। এছাড়াও, রিয়েলমি নোট ৬০-এর সাথে ৪৮ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাওয়া যায়, যা ফোনের পারফরম্যান্স দীর্ঘমেয়াদে ভালো থাকবে। ভিভো ওয়াই১৯এস-এ এমন কোনো গ্যারান্টি নেই, যার মানে ফোনটি সময়ের সাথে ধীরে ধীরে পারফরম্যান্স হারাতে পারে।

ক্যামেরা: সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট

ভিভো ওয়াই১৯এস এর ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকলেও, রিয়েলমি নোট ৬০-এর ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দৈনন্দিন ফটোগ্রাফির জন্য বেশ ভালো। এটির ফ্লিকার সেন্সরও রয়েছে, যা বিভিন্ন আলোতে ছবির মান বা কালার টোন উন্নত করে। যদি আপনি পেশাদার ফটোগ্রাফি না করেন, তবে রিয়েলমি নোট ৬০ এর ক্যামেরা সেটআপ দৈনন্দিন ব্যবহারের জন্য একদম যথেষ্ট।

দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং টেকসই গুণমান

উভয় ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, তবে রিয়েলমি নোট ৬০-তে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি। আর ভিভো ওয়াই১৯এস-এ এই ওয়ারেন্টির সময়সীমা মাত্র ১ বছর। ফলে রিয়েলমি নিয়ে বেশি সময় ধরে নিশ্চিন্তে ফোন ব্যবহার উপভোগ করতে পারেন স্মার্টফোনপ্রেমীরা।

পারফরম্যান্সের ক্ষেত্রে দুটি ফোনেই ইউনিসক টি৬১২ চিপসেট এবং অক্টা-কোর প্রসেসর রয়েছে, তবে রিয়েলমি নোট ৬০ আপনাকে স্টোরেজের ক্ষেত্রে আরও সুবিধা দেয়। রমের ক্ষেত্রে ৬৪জিবি এবং ১২৮জিবি দুই ধরনের অপশনই রয়েছে, যা আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া সহজ। যদিও ভিভো ওয়াই১৯এস এর র‍্যাম ৬জিবি, রিয়েলমি নোট ৬০ এর ৪জিবি র‍্যামও প্রতিদিনের কাজের জন্য যথেষ্ট।

বাড়তি ফিচার-যা ব্যবহারকারীকে দেয় বিশেষ সুবিধা

রিয়েলমি নোট ৬০-এর কিছু বিশেষ ফিচার যেমন- ওয়েট টাচ কন্ট্রোল এবং মিনি ক্যাপসুল ২.০ ফোনটি ব্যবহারকারীকে আরও বেশি সুবিধা দেয়। বৃষ্টি বা ভেজা অবস্থায়ও আপনি সহজেই ফোনটি ব্যবহার করতে পারবেন। ভিভো ওয়াই১৯এস-এ এমন কোনো ফিচার নেই, যা রিয়েলমি নোট ৬০-কে বাস্তব জীবনের ব্যবহারে আরও সুবিধাজনক করে তুলেছে।

তো, আপনার পছন্দ কোনটি?

আপনি যদি বাজেটের মধ্যে এমন একটি স্মার্টফোন খুঁজে থাকেন যা পারফরম্যান্সে কোনো কমতি রাখে না, তাহলে রিয়েলমি নোট ৬০ হতে পারে আপনার সেরা পছন্দ। কম দামে এই ফোন আরও ভালো বিল্ড কোয়ালিটি, উদ্ভাবনী ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। ভিভো ওয়াই১৯এস উন্নত ক্যামেরাসহ কিছু ভালো ফিচার অফার করে বটে, তবে রিয়েলমি নোট ৬০ প্রায় প্রতিটি ক্ষেত্রে এটিকে ছাড়িয়ে গেছে, এবং মূল্যের দিক থেকে বেশি সাশ্রয়ী হওয়ায় এর চেয়ে ভালো ডিভাইস খুঁজে পাওয়া আপনার জন্য মুশকিলই হবে।

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত