আপডেট :

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ বাড়ছে, ৩২ অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার আক্রান্ত

        হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

        ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম মারা গেছেন

        ক্যালিফোর্নিয়ায় নতুন বিল: ভালো ড্রাইভিংয়ের বিনিময়ে কমতে পারে গাড়ির বিমার প্রিমিয়াম

        লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণের বাইরে সামিট দাবানল, জরুরি উচ্ছেদ আদেশ

        লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া সৃষ্টিকারী ‘সাইক্লোস্পোরা’ পরজীবীর প্রাদুর্ভাব, ৩১ অঙ্গরাজ্যে সংক্রমণ

        নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, পানির কুলিং টাওয়ার পরীক্ষা করছে কর্তৃপক্ষ

        হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা চায় যুক্তরাষ্ট্র, ওমানে আজ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

        ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই কার্যকর হলো যুক্তরাষ্ট্রের আবাসন আইন

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

শাটডাউন নিয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে আইসিটি মন্ত্রণালয়

শাটডাউন নিয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে আইসিটি মন্ত্রণালয়

জুলাই-আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, আজকে একটি পিটিশনে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী ১৮ ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন।

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, তাকে (পলক) জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র-জনতার ওপর যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনাইদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সেই সময় তিনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে তিনি বিঘ্ন সৃষ্টি করেছেন। এসব বিষয় গোটা দুনিয়া থেকে আড়াল করা, অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর কারণেই আমরা আদালতে আবেদন করেছিলাম, সেই প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

এসময় জুলাই-আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিক মতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত।

এদিকে আরেক আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা ৭ দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সকালে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হয়। আদেশের পরে নিয়ে যাওয়া হয় কারাগারে। তবে জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত