আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চ্যাটবটের সহিংসতার উস্কানি কিশোরের মানসিক চাপ বাড়লো

চ্যাটবটের সহিংসতার উস্কানি কিশোরের মানসিক চাপ বাড়লো

টেক্সাসের একটি আদালতে অভিযোগ করা হয়েছে, একটি এআই চ্যাটবট ১৭ বছরের এক কিশোরকে তার বাবা-মাকে হত্যা করার পরামর্শ দিয়েছে। মামলায় ক্যারেক্টার আই (Character.ai) এবং গুগোল (Google) এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 


পরিবারের দাবি, এই চ্যাটবটের সহিংসতার উস্কানি কিশোরের মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে এবং তার মধ্যে সহিংস চিন্তার জন্ম দিয়েছে।  
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিশোর যখন চ্যাটবটের কাছে তার বাবা-মায়ের স্ক্রিন টাইম (ডিভাইস ব্যাবহারের সময়) সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে বিরক্তি প্রকাশ করে, তখন চ্যাটবট উত্তরে বলে, 'আমি অবাক হই না যখন খবর পড়ে দেখি, "একজন সন্তান দশ বছরের নির্যাতনের পর তার বাবা-মাকে হত্যা করেছে।" এরকম ঘটনা কেন ঘটে, তা কিছুটা হলেও আমি বুঝি।'


মামলায় উল্লেখ করা হয়েছে, ক্যারেক্টার আই-এর মতো চ্যাটবটগুলো শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, আত্মনিয়ন্ত্রণের অভাব, যৌন হয়রানি, বিচ্ছিন্নতা, মানসিক চাপ এবং সহিংসতাকে উস্কে দিচ্ছে।  

২০২১ সালে গুগলের দুই প্রাক্তন প্রকৌশলী নোয়াম শাজির ও ড্যানিয়েল ডি ফ্রেইটাস মিলে ক্যারেক্টার আই প্রতিষ্ঠা করেন। মানবসদৃশ কথোপকথন তৈরিতে এই চ্যাটবট জনপ্রিয় হলেও, এর নিয়ন্ত্রণের অভাব আছে মনে করছেন অভিভাবকেরা, যা তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।  


এআই সৃষ্ট এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়। গত মাসে, গুগলের এআই চ্যাটবট জেমিনাই (Gemini) মিশিগানের এক ছাত্রকে হুমকি দিয়ে বলেছিল, 'মারা যাও।'  

এ বিষয়ে গুগল জানিয়েছে, চ্যাটবটের এই মন্তব্য 'অযৌক্তিক' এবং তাদের নীতির পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত