আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

ইতিহাস গড়লো নাসা, সূর্যের কাছাকাছি মহাকাশযান

ইতিহাস গড়লো নাসা, সূর্যের কাছাকাছি মহাকাশযান

ছবিঃ এলএবাংলাটাইমস

মহাকাশে নতুন ইতিহাস গড়ল নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখাল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান। সূর্যের এত কাছে আগে কখনো পৌঁছায়নি নাসা। সূর্যের তীব্র তাপের মধ্য দিয়ে যাত্রার সময় কয়েক দিন ধরে যোগাযোগহীন থাকার পর, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর পার্কার সোলার প্রোব থেকে একটি সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা।

গত ২৪ ডিসেম্বর মহাকাশযানটি সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল, যা ‘করোনা’ নামে পরিচিত, অতিক্রম করে মাত্র ৩৮ লাখ মাইল দূরত্বে পৌঁছায়। এটি সূর্যের এত কাছাকাছি পৌঁছানো প্রথম কোনো মানবনির্মিত বস্তু। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে।

মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিকস ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার রাতে প্রোব থেকে একটি সংকেত বা ‘বিকন টোন’ গ্রহণ করে। এই সংকেতের মাধ্যমেই তারা নিশ্চিত হন যে মহাকাশযানটি নিরাপদে আছে। পার্কার সোলার প্রোব নতুন বছরের প্রথম দিন তার বিস্তারিত তথ্য এবং অবস্থা সম্পর্কে টেলিমেট্রি ডেটা পাঠাবে বলে আশা করা হচ্ছে। নাসা জানায়, মহাকাশযানটির সেখানে যাত্রার উদ্দেশ্য হলো সূর্যের কার্যপ্রক্রিয়া সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করা। নাসা আরো জানায়, সূর্যের এত কাছাকাছি পর্যবেক্ষণের ফলে বিজ্ঞানীরা এই অঞ্চলের উপাদান কীভাবে লাখ লাখ ডিগ্রিতে উত্তপ্ত হয়, সৌর বায়ুর উত্পত্তি কোথায়, এবং উচ্চ শক্তির কণাগুলো কীভাবে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত হয় তা আরো ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন।

সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬ হাজার ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। কিন্তু সূর্যের বাইরের বায়ুমন্ডলে থাকা করোনার এমনও কিছু অংশ রয়েছে, যেখানের তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। নাসার বিজ্ঞান শাখার প্রধান ড. নিকোলা ফক্স এর আগে বিবিসিকে বলেছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সূর্য নিয়ে গবেষণা করে আসছে। যতক্ষণ না আপনি কোনো স্থানে না যাবেন, ততক্ষণ আপনি কোনো জায়গার বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা পাবেন না। সূর্যের কেন্দ্রে পৌঁছানোর জন্য পার্কার সোলার প্রোব নামে মহাকাশযানটি ২০১৮ সালে উেক্ষপণ করা হয়েছিল। এটি ইতিমধ্যেই ২১ বার সূর্যকে পাশ কাটিয়ে গেছে এবং প্রতিবার আরো কাছে পৌঁছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত