আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এই প্রথম নাসার দায়িত্ব পেলেন কোনো নারী

এই প্রথম নাসার দায়িত্ব পেলেন কোনো নারী

ছবিঃ এলএবাংলাটাইমস

জ্যানেট পেট্রোকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।

অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন। ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি। নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন পেট্রো।

নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, জ্যানেট পেট্রো নাসার ভারপ্রাপ্ত প্রশাসক। দায়িত্ব হিসেবে তিনি নাসাকে পরিচালনা ও এর বাজেট ও কর্মসূচি দেখভাল করবেন। মার্কিন সিনেটে নতুন কোনো প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত পেট্রো এ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ট্রাম্প ২০২৪ সালের ডিসেম্বরে নাসার প্রশাসক হিসেবে উদ্যোক্তা ও বাণিজ্যিক নভোচারী জ্যারেড আইস্যাকম্যানকে মনোনয়ন দিয়েছেন।

এর আগে পেট্রো ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখভাল, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন। নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক থাকাকালে পেট্রো একে একাধিক কাজে ব্যবহার-উপযোগী মহাকাশবন্দর হিসেবে গড়ে তোলেন বলে উল্লেখ করেছে নাসা। পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

পেট্রো নিউইয়র্কে ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক পাস করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত