আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শিশুর জীবন রক্ষা পেল অ্যাপলের ‘সিরি’ আপসে

শিশুর জীবন রক্ষা পেল অ্যাপলের ‘সিরি’ আপসে

অস্ট্রেলিয়ায় এক শিশুর জীবন বাঁচাতে আইফোনের সিরি প্রোগ্রামের সাহায্য নিয়ে অ্যাম্বুলেন্স ডেকেছিলেন শিশুটির মা। এক বছর বয়সী শিশুটি যখন আর শ্বাস নিচ্ছিল না, তখন শিশুটির মা তার আইফোন নিয়ে দ্রুত কাছে ছুটে যান। এসময় তার হাত থেকে আইফোনটি মেঝেতে পড়ে যায়।
ফোন তোলায় সময় নষ্ট না করে মা স্ট্যাসি গ্লীসন ব্যস্ত হয়ে পড়েন মেয়ের মুখে মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে। অ্যাপলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 'সিরি'। ভয়েস কমান্ড দিয়ে যে কোন কিছু করতে বলা যায় তাকে। তবে একই সময়ে তিনি তার আইফোনের দিকে চিৎকার করে ‘সিরি’ প্রোগ্রাম সচল করেন এবং স্পীকারফোনে অ্যাম্বুলেন্স ডাকার জন্য নির্দেশ দেন।
স্ট্যাসি গ্লীসন যখন মেয়ের শ্বাস চালু রাখার চেষ্টা করছিলেন, একই সময়ে তিনি স্পীকারফোনে অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখা এবং কথাবার্তা চালিয়ে যেতে সক্ষম হন। স্ট্যাসি গ্লীসন বিবিসিকে জানিয়েছেন, এর ফলে হয়তো তিনি তার মেয়ের জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, ঐ মূহুর্তে যদি ফোনটি তার হাত থেকে পড়েও না যেত, তারপরও তখন তার পক্ষে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকতে অনেক বেগ পেতে হতো। আইফোনের ‘সিরি’ প্রোগ্রামকে বর্ণনা করা হয় ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে। ভয়েস কমান্ড দিয়ে ‘সিরি’ প্রোগ্রাম দিয়ে আইফোন এবং এর বিভিন্ন অ্যাপ চালানো যায়।
মিস গ্লিসনের এক বছর বয়সী কন্যা ‘জিয়ানা’ এখন পুরোপুরি সুস্থ। ডাক্তাররা জানিয়েছেন, তার জীবন রক্ষার জন্য ঐ সময়ের প্রতিটি সেকেন্ড ছিল গুরুত্বপূর্ণ। স্ট্যাসি গ্লীসন তার এই অভিজ্ঞতা জানিয়েছিলেন অ্যাপলকে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এই খবর প্রচারিত হওয়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত