আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নয়া অপশন পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা

নয়া অপশন পাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা

নতুন এক ফিচার আনতে চলেছে ফেসবুক। এবার নিজের প্রোফাইলে দেওয়া কোনো আপডেট লুকিয়ে ফেলা যাবে। অন্যান্যদের প্রোফাইলে তা না দেখিয়েই কেবলমাত্র নিউজ ফিডে দেখানো যাবে।
এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকের ফিডে পোস্ট করতে পারবেন। অর্থাৎ তাদের পোস্ট বন্ধুরা দেখবেন এবং সার্চের মাধ্যমে তা দেখা যাবে। কিন্তু যারা সরাসরি কারো প্রোফাইলে প্রবেশ করেন তারা দেখতে পারবে না।
বেশ অনেকদিন ধরেই ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে, তারা নিজেদের জীবন ও অন্যান্য বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু তারা চান না এই লিঙ্ক অন্যান্য ওয়েবসাইটে শেয়ার হোক। নতুন ফিচারের মাধ্যমে কেউ তার প্রোফাইলে আপডেট দেবেন, কিন্তু তা যে আজীবন সেখানে থেকে যাবে এমন কথা নয়।
এ পরিবর্তনের আগে ফেসবুকের সকল পোস্ট মানুষের প্রোফাইলে চলে যেত নিউজ ফিডের মাধ্যমে। ফলে এগুলো মাঝে মাঝে সেই সব বন্ধুদের কাছেই দেখা দেয় যারা সরাসরি ফেসবুকের হোম পেজে যান।
এখন থেকে ব্যবহারকারীদের একটি বাটন দেওয়া হবে। এর মাধ্যমে 'ক্রিয়েট পোস্টস জাস্ট ফর নিউজ ফি' অপশনটি দেখানো হবে। এই টুলের মাধ্যমে পোস্ট দেওয়া আগের মতোই সহজ কাজ। শুধু বাচনটি ক্লিক করলে নতুন অপশনের সুবিধা নেওয়া যাবে।
ফেসবুক আসলে চাইছে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন। প্রাইভেসি অপশনের জন্যেও যেন তাদের অভাব না থাকে। কোনো ছবি তারা না চাওয়া পর্যন্ত মানুষ দেখতে পারবে না কিংবা মেসেজ লুকিয়ে রাখা যাবে। আবার পোস্ট নির্দিষ্ট করে দেওয়া মানুষের কাছেই যাবে।
বিশ্বের সবচেয়ে বড় সোশাল প্লাটফর্মটি চাইছে, মানুষ তার ব্যক্তিগত জীবনটাকে চাইলেই ফেসবুকে প্রতিফলন ঘটাতে পারবেন। নিজেকে যেমন নিয়ন্ত্রণ করতে পারেন, তেমনি প্রোফাইলটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সূত্র : ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

পাঠকের মতামত