আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে নতুন সার্চ ইঞ্জিন

চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে নতুন সার্চ ইঞ্জিন

অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটিতে উন্মুক্ত করেছে ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই সার্চ ইঞ্জিন বিনামূল্যে, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। 

নতুন এই সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটির গ্রাহক এবং সার্চজিপিটি ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ব্যবহারের সময় ওয়েব থেকে সরাসরি হালনাগাদ তথ্য পাবেন। বর্তমানে চ্যাটজিপিটির ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি প্লাস এবং টিম ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন। চ্যাটজিপিটির আগে এআই সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দেয়। তখন ধারণা করা হয়েছিল, সার্চ জিপিএ নামে আলাদা কোনো অ্যাপ্লিকেশন চালু করবে ওপেনএআই। তবে অন্য কোনো অ্যাপ না এনে চ্যাটজিপিটিতেই নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের প্রশ্নের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটি নিজে থেকেই ওয়েবে তথ্য খুঁজবে অথবা ব্যবহারকারী ওয়েব সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে পারবেন। 

এই সুবিধার ফলে চ্যাটের মধ্যেই ব্যবহারকারীরা ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে পারবেন। এছাড়াও ব্যবহারকারী চাইলে ম্যানুয়াল সার্চ সুবিধাও ব্যবহার করতে পারবেন। ফলে ওপেনএআইয়ের নতুন এই সার্চ সুবিধা মাইক্রোসফটের কো-পাইলট বা গুগলের জেমিনির মতো এআই মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। জানা যায়, এই সার্চ প্রযুক্তিটি বিভিন্ন সার্চ মডেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ওপেনএআই জানায়, এই সার্চ সুবিধায় ব্যবহৃত মডেলটি জিপিটি-৪-এর একটি বিশেষ উন্নত সংস্করণ। জুলাই মাসে প্রথমে প্রায় ১০ হাজার ব্যবহারকারীকে এই সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। 

ওপেনএআই জানায়, নতুন এই সুবিধা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টারনেটে আরো সহজে কাঙ্ক্ষিত এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া যায়। ওপেনএআইয়ের ব্লগে বলা হয়েছে, ব্যবহারকারীরা এখন আরো গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। কেননা চ্যাটজিপিটি পুরো কথোপকথনের পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে উত্তর দেবে। এছাড়াও প্রতি চ্যাটের সঙ্গে উৎস হিসেবে সংবাদ প্রতিবেদন ও ব্লগ পোস্টের লিংকও দেওয়া থাকবে। ব্যবহারকারী শুধু সোর্স বাটনে ক্লিক করলেই তথ্যের প্রাসঙ্গিক উৎস দেখতে পারবেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত