আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নারী নির্যাতন বন্ধে মোবাইল ফোন অ্যাপ তৈরি করছে বাংলাদেশ

নারী নির্যাতন বন্ধে মোবাইল ফোন অ্যাপ তৈরি করছে বাংলাদেশ

বিপদের সম্মুখীন নারী এবং শিশুরা যাতে দ্রুত সাহায্য চাইতে পারেন, সেরকম একটি মোবাইল অ্যাপ তৈরি করছে বাংলাদেশ সরকারের নারী ও শিশু মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

আগামী ৮ আগস্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি চালু করা হবে।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানান, নারী এবং শিশু নির্যাতনের অনেক ঘটনার সময় তাৎক্ষণিক সাহায্য চাওয়া যায় না। উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধ প্রমাণ করাও কঠিন হয়ে পড়ে। নতুন মোবাইল অ্যাপটি এসব সমস্যার সমাধানে সহায়ক হবে।

এই মোবাইল অ্যাপের নাম দেয়া হয়েছে ‘জয়’।

কেউ নির্যাতনের হুমকিতে পড়লে মোবাইল অ্যাপটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের ঠিকানাসহ বিপদ সংকেতের বার্তা চেল যাবে পরিবারের সদস্য, নিকটস্থা পুলিশ স্টেশন এবং নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে।

অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব কথাবার্তা রেকর্ড করবে এবং সংরক্ষণ করবে। এটি ছবিও তুলবে। যা মোবাইল ফোন থেকে চলে যাবে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের সার্ভারে।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত