আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অনলাইন প্রতারণা দমন করতে আরও একধাপ এগিয়ে গেল গুগল

অনলাইন প্রতারণা দমন করতে আরও একধাপ এগিয়ে গেল গুগল

অনলাইন প্রতারণা দমন করতে আরও একধাপ এগিয়ে গেল গুগল। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমের ডেস্কটপ সংস্করণে যুক্ত করেছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভাষা মডেল ‘জেমিনি ন্যানো’।

গুগলের ভাষ্যমতে, এই নতুন এআই প্রযুক্তি প্রতারণামূলক ওয়েবসাইট দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত করতে সক্ষম হবে। ফলে আগে কখনো না দেখা নতুন ধরনের স্ক্যামও সহজেই ধরা পড়বে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে অ্যান্ড্রয়েড সংস্করণেও এ প্রযুক্তি চালু করা হবে।

জেমিনি ন্যানোর একটি বড় বৈশিষ্ট্য হলো, এটি জটিল ও বিভ্রান্তিকর ওয়েব কনটেন্ট বিশ্লেষণ করে প্রতারণার কৌশল বুঝে ব্যবস্থা নিতে পারে। এর ফলে শুধু পরিচিত প্রতারণা নয়, বরং উদ্ভাবনী কৌশলে গড়া নতুন স্ক্যামও রোধ করা সম্ভব হবে।

গুগলের তথ্যমতে, জেমিনি ন্যানোর সাহায্যে ‘ভুয়া প্রযুক্তি সহায়তা’ বিষয়ক প্রতারণা শনাক্ত ও রোধ করা হচ্ছে। শিগগিরই ব্যবহারকারীদের সতর্ক করতে এআইভিত্তিক অ্যালার্ট চালু করা হবে। যখন ক্রোমের অন-ডিভাইস মেশিন লার্নিং মডেল কোনো সন্দেহজনক নোটিফিকেশন শনাক্ত করবে, তখন ব্যবহারকারীর পর্দায় একটি সতর্কবার্তা ভেসে উঠবে। ব্যবহারকারী চাইলে সেই সাইট থেকে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন না পেতে আনসাবস্ক্রাইব করতে পারবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে সতর্কবার্তা ভুলভাবে দেখানো হয়েছে, তাহলে তিনি আবারও সেই সাইটের নোটিফিকেশন চালু করতে পারবেন।


এআই ব্যবহার করে অনলাইন প্রতারণা দমন গুগলের জন্য নতুন কিছু নয়। প্রতিদিন গুগল সার্চে বিপুল পরিমাণ স্ক্যাম ফলাফল ফিল্টার করে সরিয়ে দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। গুগলের দাবি, এআই প্রযুক্তি দিয়ে ওয়েবের বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে প্রতারণামূলক প্রচেষ্টা আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সম্প্রতি ওয়েবসাইটে বিমান সংস্থার গ্রাহকসেবার নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। তবে জেমিনি ন্যানোর মতো উন্নত এআই ব্যবহারে এ ধরনের প্রতারণা ৮০ শতাংশ কমিয়ে আনা গেছে। পাশাপাশি স্ক্যাম সাইট শনাক্তের হার ২০ গুণ বেড়েছে বলেও জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত