আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দৃষ্টিনন্দন সিভি তৈরির কাজও করবে বট

দৃষ্টিনন্দন সিভি তৈরির কাজও করবে বট

অদূর ভবিষ্যতে সবকিছুই করবে চ্যাটবট। হাজারো প্রার্থীর ভেতর থেকে দৃষ্টিনন্দন সিভি তৈরির কাজও করবে বট। এমন ধারণা বাস্তবায়নে ‘আমি প্রবাসী অ্যাপ’ মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক সিভি বিল্ডার উন্মুক্ত করেছে, যা ব্যবহার করে দ্রুত ও সহজে তৈরি করা যাবে পেশাদার জীবনবৃত্তান্ত।

অনলাইন টুলস বা প্রচলিত পদ্ধতি ব্যবহার করে প্রফেশনাল সিভি তৈরি করতে অনেকেই নানা চ্যালেঞ্জের মধ্যে পড়েন। কিন্তু অ্যাপের সিভি বিল্ডার দিয়ে খুব সহজে যন্ত্রের সঙ্গে চ্যাট করে সিভি তৈরি করা সম্ভব বলে উদ্যোক্তারা জানায়। ফিচারে রয়েছে বাংলা মেশিন লার্নিং চ্যাটবট, যা সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তার যথাযথ তথ্য, যেমন– দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জেনে নেয়।


মাত্র ৫ থেকে ৭ মিনিটে প্রয়োজনীয় তথ্য নিয়ে পেশাদার সিভি তৈরি করে দেবে। আগ্রহীরা সিভি তৈরি হয়ে গেলে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। ওই সিভি তাৎক্ষণিক শেয়ার করতে পারবেন। আবার চাইলে ভবিষ্যতের প্রয়োজনে তা সংরক্ষণ করা যাবে।

জানা গেছে, ইতোমধ্যে লক্ষাধিক আগ্রহী সিভি বিল্ডার ফিচার ব্যবহার করেছেন। যার মধ্যে তিন হাজারের বেশি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত; ২০ থেকে ৩০ বছর বয়সীর সংখ্যা ৩১ হাজারের বেশি এবং প্রকৌশলীর সংখ্যা হাজার ছাড়িয়েছে।

আমি প্রবাসী অ্যাপে প্রবেশ করে সহজে নতুন ফিচার ব্যবহার করা যাবে। যাদের প্রযুক্তিগত দক্ষতা কম, তারা এতে সহজ ও দ্রুত মানোন্নত পেশাদার সিভি তৈরি করতে পারবেন, যা চাকরির জগতে নতুন সুযোগ তৈরি করবে।

আমি প্রবাসীর ব্যবস্থাপনা পরিচালক তারিক ই হক বলেন, অনেকে, বিশেষ করে যারা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নয়, তারা জানেই না ডিজিটাল পদ্ধতিতে কীভাবে সিভি তৈরি করা যায়। অ্যাপের সিভি বিল্ডার ফিচার যে কারও জন্য সিভি তৈরি করা সহজ করেছে।

বাংলা মেশিন লার্নিং বটের সঙ্গে চ্যাট করে আগ্রহীরা এখন সিভি তৈরির সুবিধা নিতে পারবেন। বেকারত্বের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এটি সময়োপযোগী পদক্ষেপ। সবাইকে ভালো চাকরির সুযোগ করে দিতে এটি সহায়ক ফিচার। ভবিষ্যতে সিভি বিল্ডার ফিচারে এসএমএসের মাধ্যমে সিভি শেয়ার ও তাৎক্ষণিক সিভি ডাউনলোডের জন্য কিউআর কোড অপশন যুক্ত করবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত