আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পৃথিবীতে ফিরল স্পেসএক্স-এর ড্রাগন স্পেসক্রাফট

পৃথিবীতে ফিরল স্পেসএক্স-এর ড্রাগন স্পেসক্রাফট

ছবিঃ এলএবাংলাটাইমস

রাত ১০টা ৪৪ মিনিটে প্রশান্ত মহাসাগরে অবতরণ, বিকট শব্দে কেঁপে উঠল ওশেনসাইডসহ আশপাশের এলাকা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দা শনিবার (২৪ মে) রাত ১০টা ৪৪ মিনিটের দিকে একটি বিকট শব্দে চমকে ওঠেন। জানা গেছে, এটি ছিল স্পেসএক্স-এর ড্রাগন স্পেসক্রাফটের পৃথিবীতে ফিরে আসার সময় সৃষ্টি হওয়া একটি সোনিক বুম। স্পেসএক্স তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানায়,

“ড্রাগন প্রশান্ত মহাসাগরে অবতরণের আগে একটি সংক্ষিপ্ত সোনিক বুমের মাধ্যমে তার আগমন ঘোষণা করবে।” এই সময় ড্রাগন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওশেনসাইড উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে ‘স্প্ল্যাশডাউন’ করে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে পোষা প্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ে।

স্পেসএক্স-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ড্রাগন একমাত্র সক্রিয় স্পেসক্রাফট যা উল্লেখযোগ্য পরিমাণ কার্গো পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম। এটি ছিল প্রথম বেসরকারি মহাকাশযান যা মানুষকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়।

নাসা জানায়, ২২ এপ্রিল ড্রাগন মহাকাশ স্টেশনে প্রায় ৬,৭০০ পাউন্ড সরঞ্জাম, বিজ্ঞান বিষয়ক গবেষণা সামগ্রী এবং অন্যান্য মালামাল সরবরাহ করে। এরপর ২৩ মে, শুক্রবার, স্পেসএক্স-এর গ্রাউন্ড কন্ট্রোল টিম ড্রাগনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের হারমনি মডিউল থেকে বিচ্ছিন্ন করে, যা ছিল তার পৃথিবীতে ফেরার যাত্রার সূচনা।

রাত ১০টা ৪৬ মিনিটে স্পেসএক্স নিশ্চিত করে যে ড্রাগনের ‘স্প্ল্যাশডাউন’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি ছিল স্পেসএক্স-এর ৩২তম বাণিজ্যিক রিসাপ্লাই মিশন (CRS-32)।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত