আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দেড় সেকেন্ডে ১০০ কিমি গতি তুলে বৈদ্যুতিক গাড়ির বিশ্ব রেকর্ড

দেড় সেকেন্ডে ১০০ কিমি গতি তুলে বৈদ্যুতিক গাড়ির বিশ্ব রেকর্ড

ইঞ্জিনের গাড়ি দ্রুত গতি তুলতে পারে। দামি দামি স্পোর্টস গাড়ি শূন্য থেকে ১০০ কিমি গতি তুলতে পারে ৩ কিংবা ৪ সেকেন্ডে। যে গাড়ির এক্সেলারেশান যত বেশি সেটা তত দামি। অনেকেই মনে করেন, ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি ইঞ্জিন চালিত গাড়ির মত দ্রুত গতি তুলতে পারেনা। তাদের জন্য চমক রয়েছে।সুইজারল্যান্ডের ইঞ্জিনিয়ারিংয়ের ৩০ জন ছাত্রের একটি দল এমন একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছেন যেটা দ্রুত গতি তোলায় বিশ্ব রেকর্ড গড়েছে। ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ির ইতিহাসে এটা অভিনব ঘটনা।সুইজারল্যান্ডের গ্রিমসেলের এই বৈদ্যুতিক গাড়ি ০-১০০ কিমি গতি তুলেছে মাত্র ১.৫১৩ সেকেন্ডে যেটা কিনা আগের রেকর্ডের চেয়ে সেকেন্ডের একচতুর্থাংশ কম। আগের রেকর্ড ছিল ১.৭৭৯ সেকেন্ড। কিন্তু এই বৈদ্যুতিক গারিটি মাত্র ৩০ মিটার দূরত্বের মধ্যেই ১০০ কিমি গতি তুলেছে।এখন পর্যন্ত কোন পেট্রোল চালিত গাড়ি এই সময়ের মধ্যে এই পরিমাণ গতি তুলতে পারেনি। কাছাকাছি গতির গাড়ির মধ্যে রয়েছে পোর্শে কোম্পানির ৯১৮ স্পাইডার হাইব্রিড। ১০০ কিমি গতি তুলতে এর সময় লাগে ২.২ সেকেন্ড।নতুন এই গাড়িটি গত এক বছর ধরে উন্নত করেছে সুইজারল্যান্ডের দুইটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞানের ছাত্ররা। টায়ার, ব্যাটারি সেল এবং মটর কন্ট্রোল ইউনিট বাদে গাড়িটির সমস্ত পার্টস তারা হাতে তৈরি করেছে।কার্বন ফাইবার ব্যবহার করায় বিদ্যুৎ গতির এই গাড়ির ওজন মাত্র ১৬৮ কেজি। সুইজারল্যান্ডের রাজধানী জুরিখের ডুবেনডর্ফ বিমানবন্দরে গতির এই রেকর্ড গড়েছে গাড়িটি।

শেয়ার করুন

পাঠকের মতামত