আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইনকগনিটো মোডের সীমাবদ্ধতা: যা আপনার জানা দরকার

ইনকগনিটো মোডের সীমাবদ্ধতা: যা আপনার জানা দরকার

ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের সম্পর্কে প্রচুর তথ্য জানে এবং তা সংরক্ষণ করে থাকে। যেমন অনলাইনে কোনো ব্যক্তি যখন কোথাও ভ্রমণের খোঁজ করেন তখন কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়েবসাইট ও ফেইসবুক ফিডে ওই এলাকার হোটেল, টুরিস্ট স্পট আর বেড়ানোর প্যাকেজের বিজ্ঞাপন ভেসে ওঠে।

এমন পরিস্থিতিতে অনেকে ব্রাউজারের ইনকগনিটো বা প্রাইভেট মোড ব্যবহার করেন। তবে এই মোডেরও সীমাবদ্ধতা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’।

ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সিনিয়র স্টাফ টেকনোলজিস্ট সেথ শোয়েন বলেন, প্রাইভেট ব্রাউজিং প্রথম চালু হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা বিভ্রান্ত ছিলেন এটি কি শেয়ার করা ডিভাইসের তথ্য অন্য ব্যবহারকারীর কাছ থেকে, ওয়েবসাইট বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে নাকি ইন্টারনেট সেবা প্রদানকারীর কাছ থেকে অনলাইন কার্যকলাপ আড়াল করে?

তার মতে প্রাইভেট ব্রাউজিং মোড শেয়ার করা ডিভাইসের ক্ষেত্রে কার্যকর হলেও ওয়েবসাইট ও বিজ্ঞাপন নেটওয়ার্কের ক্ষেত্রে কিছুটা সুরক্ষা দেয় আর ইন্টারনেট সেবা প্রদানকারীর ক্ষেত্রে একেবারেই কোনো প্রভাব ফেলে না। ব্রাউজার ডেভেলপাররা বিষয়টি ব্যবহারকারীর কাছে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।

ইনকগনিটো মোড ব্যবহার করলেই সম্পূর্ণ গোপন হওয়া যায় না। এটি অনলাইনে অদৃশ্য হওয়ার কোনো বিশেষ ক্ষমতা নয়।

এই মোড, ইন্টারনেট সেবা প্রদানকারীকে অনলাইন কার্যকলাপ দেখা থেকে আটকাতে পারে না। পরিদর্শন করা ওয়েবসাইটগুলোর কাছ থেকেও অবস্থান গোপন থাকে না। গুগল অ্যাকাউন্টে লগডইন করা অবস্থায় ইনকগনিটো মোডে সার্চ করলে, গুগল তখনও সেই সার্চের তথ্য সংরক্ষণ করে।

২০১৮ সালের এক গবেষণায় উঠে আসে, প্রাইভেট ব্রাউজিং নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশ ব্যক্তি মনে করেছিলেন প্রাইভেট মোডে সার্চ করলে তা সংরক্ষিত হয় না যদিও তারা গুগল অ্যাকাউন্টে লগডইন ছিলেন। ৪০ শতাংশ মনে করেছিলেন, অবস্থান গোপন থাকে। আরও ২৭ শতাংশের ধারণা ছিল, প্রাইভেট মোড ম্যালওয়্যার ও ভাইরাস থেকে সুরক্ষা দেয়। আসলে এর কোনোটিই সত্য নয়।

কিন্তু প্রাইভেট মোডের কিছু কার্যকর দিক রয়েছে যেমন, সার্চ হিস্ট্রি অন্য কেউ দেখতে পারে না। কিছু ক্ষেত্রে এটি এমন সীমাবদ্ধতা এড়াতে সহায়ক হয়, যেগুলো কেবল সদস্যদের জন্য কনটেন্ট পড়ার সুযোগ দেয়।

সত্যিকার অর্থে অনলাইনে গোপন থাকতে চাইলে শুধু প্রাইভেট মোড ব্যবহার করলেই হবে না। শোয়েনের মতে, সবচেয়ে সহজ উপায় হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এবং টর। এগুলো ইন্টারনেট ব্যবহারকারীর যোগাযোগকে মধ্যবর্তী সার্ভারের মাধ্যমে পরিচালনা করে, যাতে ইন্টারনেট সেবা প্রদানকারী অনলাইনে ঠিক কী করা হচ্ছে তা কম জানতে পারে এবং ব্যবহারকারী যেসব ওয়েবসাইট ভিজিট করছেন, সে সাইটগুলো ব্যবহারকারীকে ততটা শনাক্ত করতে পারে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত