আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

চীনে চিপ বিক্রি থেকে ১৫% রাজস্ব যুক্তরাষ্ট্রকে দেবে এনভিডিয়া ও এএমডি

চীনে চিপ বিক্রি থেকে ১৫% রাজস্ব যুক্তরাষ্ট্রকে দেবে এনভিডিয়া ও এএমডি

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া ও এএমডি চীনে চিপ বিক্রি থেকে আয়ের ১৫% যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার বিষয়ে এক নজিরবিহীন চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির মাধ্যমে তারা চীনে রপ্তানি লাইসেন্স নবায়নের সুযোগ পাবে বলে বিবিসি জানিয়েছে।

পূর্বে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তাজনিত কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত শক্তিশালী চিপ চীনে বিক্রি নিষিদ্ধ করেছিল। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এনভিডিয়ার ‘এইচ২০’ চিপ চীনের এআই সক্ষমতাকে দ্রুত বাড়াতে পারে।

এনভিডিয়া বিবিসিকে জানায়, “আমরা বৈশ্বিক বাজারে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের নিয়ম মেনে চলি। গত কয়েক মাস ধরে আমরা চীনে এইচ২০ চিপ পাঠাইনি, তবে আশা করি রপ্তানি নিয়ন্ত্রণের নিয়মগুলো এমন হবে যাতে যুক্তরাষ্ট্র চীনসহ বিশ্বে প্রতিযোগিতা করতে পারে।”

চুক্তি অনুযায়ী, এনভিডিয়া চীনে এইচ২০ চিপ বিক্রির রাজস্বের ১৫% যুক্তরাষ্ট্র সরকারকে দেবে। একইভাবে, এএমডি তাদের এমআই৩০৮ চিপের বিক্রি থেকে ১৫% আয় ট্রাম্প প্রশাসনকে দেবে।

এইচ২০ চিপ মূলত চীনা বাজারের জন্য ২০২৩ সালে বাইডেন প্রশাসনের রপ্তানি বিধিনিষেধের পর তৈরি হয়েছিল। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসন এর বিক্রি কার্যত নিষিদ্ধ করে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কয়েক মাস ধরে দুই পক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন এবং সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

হিনরিচ ফাউন্ডেশনের বাণিজ্য নীতি প্রধান ডেবোরা এলমস বলেন, “যদি কোনো বিষয় জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, তাহলে ১৫% অর্থ প্রদানের মাধ্যমে তা দূর হয়ে যায় না।”

গত মাসে ২০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে চিঠি দিয়ে সতর্ক করেন যে, যদিও চীনে এইচ২০ চিপের সবচেয়ে বড় ক্রেতা বেসরকারি প্রতিষ্ঠান, এগুলো সামরিক কাজে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফরেস্টারের ভাইস প্রেসিডেন্ট চার্লি দাই বলেন, এই চুক্তি নজিরবিহীন এবং এটি প্রযুক্তি বাণিজ্য উত্তেজনার মধ্যে বাজারে প্রবেশের উচ্চ খরচ ও কৌশলগত অনিশ্চয়তা প্রকাশ করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমেছে। বেইজিং বিরল খনিজ রপ্তানিতে শিথিলতা এনেছে এবং যুক্তরাষ্ট্র চীনে চিপ ডিজাইন সফটওয়্যার কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেছে। মে মাসে দুই দেশ শুল্কযুদ্ধের ৯০ দিনের বিরতিতে সম্মত হয়।

ট্রাম্প প্রশাসন বড় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে চাপ দিচ্ছে। অ্যাপল সম্প্রতি আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মাইক্রন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করেছে। এনভিডিয়া নিজেও ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত এআই সার্ভার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইন্টেলের প্রধান নির্বাহী শিগগিরই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প সম্প্রতি সামাজিক মাধ্যমে বলেছেন, ইন্টেল প্রধান লিপ-বু টান “উচ্চ মাত্রায় স্বার্থসংঘাতে জড়িত” — যা টান “ভিত্তিহীন তথ্য” বলে দাবি করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত