আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মেটাল ব্যাক প্যানেল: কেন এটি এখনও স্মার্টফোনের প্রিমিয়াম পছন্দ?

মেটাল ব্যাক প্যানেল: কেন এটি এখনও স্মার্টফোনের প্রিমিয়াম পছন্দ?

স্মার্টফোনের পেছনের প্যানেল প্রায় সব কম্পানিই গ্লাস বা কাচ দিয়ে তৈরি করছে। ফলে শখের স্মার্টফোন একবার হাত থেকে পড়ে গেলেই সর্বনাশ! চোখের নিমেষে ফেটে চৌচির হতে পারে সেই কাচ। আর এটি সারাতেও খরচ হয় মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় গ্রাহককে। আর তাই স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেরই প্রশ্ন, পেছনের অংশটি কাচ দিয়ে তৈরি হয় কেন।

ফোন নির্মাণকারী কম্পানিগুলো অবশ্য ব্যাক প্যানেলে কাচ লাগানোর নেপথ্যে দ্বিমুখী যুক্তি দিয়ে থাকে। প্রথমত, এতে আরো ‘স্মার্ট লুক’ পায় ফোন। দ্বিতীয়ত, গ্লাস বা কাচের ব্যাক প্যানেলের জন্যেই ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন গ্রাহক। সেই কারণেই ঝুঁকি জেনেও স্মার্টফোনের ব্যাক প্যানেলে কাচ লাগাচ্ছেন তারা।

প্রথম দিকে স্মার্টফোনের পেছনের অংশটা তৈরি হতো অ্যালুমিনিয়াম বা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে। এর অনেকগুলো সমস্যা ব্যবহারকারীদের চোখে পড়ে। এসব ধাতুর কারণে ফোন দ্রুত গরম হয়ে যেত। তা ছাড়া অনেক সময় নেটওয়ার্কের সমস্যাতেও ভুগতেন গ্রাহক, যার জেরে বর্তমানে মেটাল ব্যাক প্যানেল যুক্ত স্মার্টফোন নির্মাণ প্রায় বন্ধ করে দিয়েছে স্মার্টফোন নির্মাণকারী কম্পানিগুলো।

ফোনের ব্যাক প্যানেল কাচের হওয়ার আরো একটা অসুবিধা রয়েছে। এতে মুঠোবন্দি ডিভাইসের ওজন কয়েক গুণ বেড়ে যায়। আর তাই বিশ্লেষকদের একাংশ মনে করেন, ব্যাক প্যানেলে প্লাস্টিক থাকা সবচেয়ে ভালো। এতে এক দিকে যেমন ফোনের ওজন কমবে, অন্যদিকে তেমন দামের দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা।

কিন্তু ব্যাক প্যানেল প্লাস্টিকের হলে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাবেন না ব্যবহারকারী।

বর্তমানে বাজার কাঁপাচ্ছে ‘ভেগান-লেদার’ ব্যাক প্যানেলের ফোন। যাকে দেখতে মনে হবে মুঠোবন্দি ডিভাইসটির পেছনের অংশটি চামড়ার তৈরি। এই ‘ভেগান-লেদার’ কিন্তু আসলে প্লাস্টিক। ‘স্মার্ট লুক’-এর দিক থেকে যা কাচের চেয়ে কোনো অংশে কম নয়, বলছেন বিশ্লেষকেরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত