আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুক, গুগলের অ্যাডমিন প্যানেল বসছে বাংলাদেশে

ফেসবুক, গুগলের অ্যাডমিন প্যানেল বসছে বাংলাদেশে

গুগল ও ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) করা আবেদন অনুযায়ী ফেসবুক ও গুগলের অ্যাডমিন প্যানেল বসছে বাংলাদেশে।
চলতি সপ্তাহেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ এই মাধ্যম দুটির অ্যাডমিন প্যানেল বসাতে সমঝোতা স্মারক সাক্ষরের আবেদন করা হয়েছে। এখন তাদের উত্তরের অপেক্ষা করা হচ্ছে।
এই সমঝোতা স্মারক সই হলে অন্যান্য দেশের মতো ফেসবুক ও গুগলের থেকে বাংলাদেশও প্রয়োজনীয় তথ্য পাবে। এর ফলে ক্ষতিকর উপাদান বন্ধে সহজেই ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বিটিআরসি সূত্র মতে, বাংলাদেশের সাথে ফেসবুক কিংবা গুগলের কোনো সমঝোতা চুক্তি নেই বলে ফেসবুকের কাছে তথ্য চাইলে তারা দেয় না। ইউটিউবের কোনো লিঙ্ক বন্ধের আবেদন জানানো হলে গুগলও আমলে নেয় না। বিটিআরসি পরিচালিত বিডি সার্টে ফেসবুক ও ইউটিউবে ক্ষতিকর প্রচারণা সম্পর্কে গত এক বছরে শতাধিক অভিযোগ জমা পড়ে।
যার মধ্যে দেখা গেছে ফেসবুকে বিভিন্ন ব্যক্তির চরিত্র হনন সংক্রান্ত অভিযোগই বেশি।
এসব সমস্যা দূরীকরণে সম্প্রতি বিটিআরসির সভায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফেসবুক এবং গুগলের অ্যাডমিন প্যানেল স্থাপনের জন্য আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়।
কোনো ওয়েবসাইট কিংবা ব্লগে সাইবার অপরাধের ঘটনা ঘটলে কিংবা ক্ষতিকর কোনো উপাদান সংযুক্ত করা হলে, তার বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নেয়া যায়। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে সহজেই ওই ওয়েবসাইট কিংবা ব্লগের লিঙ্ক বন্ধ করা যায়।
উল্লেখ্য, বিশ্বে প্রায় ১’শ কোটি ফেসবুক ব্যবহারকারীর মধ্যে বাংলাদেশে রয়েছে ১ কোটির অধিক ব্যবহারকারী।

শেয়ার করুন

পাঠকের মতামত