আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্যাকআপ নিয়ে রাখুন আপনার ফেসবুক একাউন্ট

ব্যাকআপ নিয়ে রাখুন আপনার ফেসবুক একাউন্ট

সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সাইবার ক্রাইম। আর এই সাইবার ক্রাইমের বর্তমান লক্ষ্যবস্তু হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইমেইল একাউন্টগুলো। ফেসবুক (Facebook) এমন একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, যা বর্তমান যুগে আমরা প্রায় সবাই কম-বেশি ব্যবহার করি। ফেসবুকে অনেকেই প্রয়োজনীয় তথ্য, ছবি  কিংবা লিংক রেখে দেন এবং বিভিন্ন প্রয়োজনে আবার সেগুলো ব্যবহার করেন। হঠাৎ করে সেইসব তথ্য হারিয়ে গেলে নানা ধরণের সমস্যায় পড়তে হয়। তাই আসুন জেনে নিই, কিভাবে অতি সহজেই ব্যাকআপ নিয়ে রাখা যায় ফেসবুক একাউন্ট এর সমস্ত তথ্য।

যেভাবে ব্যাকআপ নেবেন:

# প্রথমে আপনার প্রোফাইল পেইজের এর উপরের দিকে ডানপাশে বৃত্তাকার বলের উপর ক্লিক করুন এবং তারপর Account Settings-এ ক্লিক করুন।

Facebook Backup

# একটি পেইজ আসবে যার একদম নীচে বাম পাশে লেখা আছে “Download a copy” – ঐটাতে ক্লিক করুন।

General Account Settings In Facebook

# আরেকটি নতুন পেইজ আসবে যেটাতে লেখা আছে “Start My Archive”। ঐখানে ক্লিক করলে Facebook আপনার প্রোফাইলের তথ্য আর্কাইভ অর্থাৎ সংগ্রহ করা শুরু করবে।

Facebook Information Download

# “Start My Archive” থেকে একটু নীচের দিকে আসলে আপনি “expanded archive” লেখা দেখতে পাবেন। এই অপশনটি ক্লিক করলে আপনার প্রোফাইলটি আরো সুন্দরভাবে ব্যাকআপ নেবার জন্য আর্কাইভ হবে। তবে হ্যাঁ, এই অপশনটি ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে অপেক্ষা করতে থাকুন। আপনার একাউন্ট আর্কাইভ হলে সেই লিংক এবং তথ্য, ফেসবুক আপনাকে ইমেইল করে পাঠিয়ে দেবে। ইমেইলে ঢুকে সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ফেসবুকের সম্পূর্ণ তথ্য। আর্কাইভটি ZIP ফাইল আকারে সেভ হবে। ফাইলটি UnZip করলেই দেখতে পাবেন আপনার ফেসবুক একাউন্ট এর সব তথ্য।

শেয়ার করুন

পাঠকের মতামত