আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

ভুয়া খবর ঠেকাতে নতুন ফিচার আনছে ফেসবুক

ভুয়া খবর ঠেকাতে নতুন ফিচার আনছে ফেসবুক

মনগড়া খবর ফেসবুকে ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক।

নতুন ফিচারগুলোর মধ্যে একটি যোগ হচ্ছে ভুয়া খবরের পোস্ট নিয়ে অভিযোগ জানানোর বিষয়ে। মিথ্যা তথ্যের বিস্তার ঠেকাতে অন্যান্য পরিবর্তনও সংযুক্ত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভুয়া খবরের প্রভাব ছিল- বেশ ক’জন ব্যবহারকারীর কাছ থেকে এমন অভিযোগ উত্থাপিত হওয়ার পর, গেল মাসে বড় রকমের সমালোচনা মুখে পড়েছিল ফেসবুক।

নতুন ফিচারগুলোর মধ্যে থাকছে ভুয়া খবর চিহ্নিত করার সুযোগ। এছাড়া ভবিষ্যতে ফেসবুক তাদের অ্যালগরিদমেও পরিবর্তন আনতে পারে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ভুয়া খবরের বিষয়টিকে তার খুব গুরুত্বের সঙ্গে বিচেচনা করছে।

‘স্প্যাম’ বা এ জাতীয় কোনো কিছুর বিষয়ে অভিযোগ জানাতে বর্তমানে যে ফিচারটি ব্যবহৃত হয় সেখানে ‘ইটস এ ফেক নিউজ স্টোরি’ নামে নতুন একটি অপশন যোগ করছে ফেসবুক।

এছাড়া কোনো খবর বিতর্কিত হলে সেটি চিহ্নিত করার ব্যবস্থাও ব্যবহারকারীর হাতে ছাড়ছে প্রতিষ্ঠানটি। এরকম ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ তখন ওই খবরের সত্যতা যাচাই করবে। তবে এই তৃতীয় পক্ষকে অবশ্যই নিবন্ধিত হতে হবে।

ফেসবুক বলছে, নতুন ফিচারের আওতায় বিতর্কিত কোনো খবর যখন কোনো ব্যবহারকারী শেয়ার করবেন তখন ওই খবর বিষয়ে তাকে সতর্ক করে দেয়া হবে।

ভবিষ্যতে আরো কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়েও ভাবছে প্রতিষ্ঠানটি।

যেসব ওয়েবসাইট মূল ধারার কোনো প্রকাশকের লেখা জালিয়াতি করে নিজেরা প্রকাশ করে তাদের শাস্তির আওতায় আনার কথাও ভাবছে ফেসবুক।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত