আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিয়ানীবাজারে ছাত্রদলের কর্মী সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : আহত ১০

বিয়ানীবাজারে ছাত্রদলের কর্মী সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : আহত ১০

সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারীর উপস্থিতিতে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে প্রায আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে কলেজের অডিটোরিয়ামের গ্লাস ভাঙচুর করা হয়েছে ছাত্রদলের কর্মীরা। এ সময় পৌর শহরসহ আশপাশ এলাকায় উত্তেজনা দেখা দেয়। আহত ছাত্রদল কর্মী আকমল আলীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে কর্মী সম্মেলনের সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদসহ জেলা ছাত্রদলের দায়িত্বশীল কর্মী সম্মেলনস্থল বিয়ানীবাজার সরকারি কলেজের মিলনায়তনে উপস্থিত হন।
এ সময় ছাত্রদলের বাবর গ্রুপের কর্মীদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে হাতাহাতি ঘটে। এর জের ধরে বাবর গ্রুপের কর্মীরা দেশী অস্ত্র দিয়ে মিছবাহ গ্রুপের নেতাকর্মীদের পর হামলায় চালায়। এ সময় আকমল আলী (২৩), হোসাইন আহমদ (২৬), সোহেল আহমদ, ময়নুল হোসেনসহ দশ জন আহত হন। আহতদের মধ্যে মাথায় আঘাত প্রাপ্ত আকমল আলীর অবস্থা গুরুতর। তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।

শেয়ার করুন

পাঠকের মতামত