আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাজারে আসছে আঙুলের ছাপ শনাক্তকারী ক্রেডিটকার্ড

বাজারে আসছে আঙুলের ছাপ শনাক্তকারী ক্রেডিটকার্ড

ক্রেডিটকার্ড সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ম্যাস্টারকার্ড তৈরি করেছে নতুন ধরনের কার্ড। মূল্য পরিশোধের কাজে ব্যবহৃত এই কার্ডটি আঙুলের ছাপ শনাক্ত করতে পারবে।

দক্ষিণআফ্রিকার দুটি সফল পরীক্ষার পর কার্ডটির উদ্বোধন করা হচ্ছে।

অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইলের মতোই কাজ করবে কার্ডটি। ক্রয়-বিক্রয়ের সময় ব্যবহারকারীদের সেন্সরের উপর আঙুল রাখতে হবে। এ ছাড়াও কার্ডটি টার্মিনালের ইলেক্ট্রিসিটি ব্যবহার করবে, ফলেএর নিজস্ব ব্যাটারির প্রয়োজন হবে না। পাশাপাশি এই প্রথম একই কার্ডে শুধু ছাপ দেওয়ার ব্যবস্থাই নয়, তা শনাক্ত করার প্রযুক্তিও কার্ডের ভেতরেই দেওয়া থাকবে।

মাস্টারকার্ডের নিরাপত্তারবিষয়ক প্রধান অজয় ভাল্লা বলেন, আঙুলেরছাপ শনাক্তকারী প্রযুক্তি মানুষকে বাড়তি সুবিধা ও নিরাপত্তা দেবে। এটি চুরি করা বা নকল করা সম্ভব নয়।

তবে এই কার্ডটি নিয়েও জালিয়াতি সম্ভব। বার্লিনের সিকিউরিটি রিসার্চ ল্যাব- এর প্রধান গবেষক কার্স্টেন নোল বলেন, কারো আঙুলের ছাপ তার স্পর্শ করা কাঁচ বা অন্য কোনো কিছু থেকে সংগ্রহ করা অসম্ভব নয়। আর এই তথ্য একবার চুরি হয়ে গেলে আর মাত্র ৯ বার বদলানো সম্ভব হবে, এর বেশি নয়। ভেঙে বললে দাঁড়াচ্ছে, মানুষের দুই হাতে ১০ আঙুল আছে। কোনো ব্যক্তির ১০ আঙুলের ছাপই যদি চুরি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আর আঙুলের ছাপ ব্যবহার করা সম্ভব হবে কোনো দিনই।

তবে বিশেষজ্ঞরা  এ-ও বলছেন, যদিও এই কার্ড-ব্যবস্থা নিশ্ছিদ্র নয়, তবু তা বায়োমেট্রিক প্রযুক্তির বিচক্ষণ প্রয়োগ।

নোল বলেন, চিপ-পিন সমন্বয়ের ক্ষেত্রে দুর্বলতম অংশ হলো পিন। আঙুলের ছাপ সে সমস্যা দূর করতে পারে। দুর্বল পাসওয়ার্ড বলতে কিছু থাকল না। অপরাধীদের পক্ষে মানুষের আঙুল কেটে নেওয়া অসাধ্যপ্রায়। তাই এ মুহূর্তে এ এটাই শ্রেষ্ঠ প্রযুক্তি।

কিন্তু এই প্রযুক্তি এ মুহূর্তে শুধু দোকানে দোকানেই ব্যবহার করা যাবে। অনলাইন বা কার্ড গ্রহণযোগ্য নয়- এমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়তি নিরাপদ মানদণ্ডের প্রয়োজন হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত