আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে ফেসবুকের নতুন নিয়ম

নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে ফেসবুকের নতুন নিয়ম

ফেসবুক প্রেমীদের মনে বা মাথায় অাছে বিষয়টি? এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা 'ফেসবুক ব্যবহারের নতুন শর্ত' নোটিফিকেশন বক্সে নোটিশ হিসেবে ‌‌‌পেয়েছেন। পড়েছেন কী?ওই নোটিশে নতুন শর্তগুলোর লিংক দেওয়া আছে। ফেসবুক থাকতে হলে এসব শর্ত মানতেই হবে। ফেসবুকের নতুন শর্তগুলো লিপিবদ্ধ হয়েছে ১৫০ পৃষ্ঠায়। কী আছে নুতন শর্তাবলীতে?

এর অাগে ফেসবুকে নতুন ফিচার এবং কন্ট্রোল সিস্টেম আনা হয়েছিল। হালনাগাদের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।
নতুন শর্তাবলীর 'প্রাইভেসি বেসিকস' পাতায় কীভাবে ফেসবুক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়ে বলা হয়েছে। নতুন শর্তে ফেসবুক ব্যবহারকারীদের অবস্থান চিহ্নিত করে স্থানীয় বিজ্ঞাপনগুলো ফেসবুক ওয়ালে প্রদর্শন করা হবে। এতে করে ফেসবুকে বিজ্ঞাপন দাতার সংখ্যা বাড়বে।নতুন শর্ত অনুসারে ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে। নতুন নীতিমালার 'লোকেশন ডাটা পলিসি'তে বলা হয়েছে ওয়াইফাই, জিপিএস এবং ব্লু টুথ ডাটা ব্যবহার করার সময় ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে।
নতুন শর্তাবলী অনুসারে ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে এবং লগইন অবস্থায় কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে।ফেসবুকে স্ট্যাটাস, ছবি, ভিডিও যা-ই শেয়ার করা হোক না কেন তার প্রাইভেসি আপনি ঠিক করে দিতে পারেন। কারা আপনার শেয়ার করা বিষয়গুলো দেখতে পারবে। কিন্তু ফেসবুক জিপিএস ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে আপনার অবস্থান সব সময় জানতে পারবে এবং আপনার অবস্থান অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে।
এটা বন্ধ করার কিন্তু কোনও উপায় নেই। যদি আপনি নিজের অবস্থান প্রকাশ করতে না চান তাহলে আপনাকে ফেসবুক ব্যবহার বন্ধ করতে হবে। অথবা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপস আনইন্সটল করে ফেলতে হবে এবং শুধু ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার করতে হবে।
যদিও ফেসবুক বলছে, মানুষের তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তার নিশ্চয়তা দেওয়াই মূল কাজ। লগইন অবস্থায় কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে।ফেসবুকের বিজ্ঞাপনেও আসবে ব্যাপক পরিবর্তন। ফেসবুক ভিডিও বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। ফেসবুকে লগইন করার সঙ্গে সঙ্গেই নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত