আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

শর্ত অনুযায়ী বছরের প্রথম দিন থেকেই ফেসবুকের যেসব নতুন পরিবর্তন মানতেই হবে আপনাকে

শর্ত অনুযায়ী বছরের প্রথম দিন থেকেই ফেসবুকের যেসব নতুন পরিবর্তন মানতেই হবে আপনাকে

ইন্টারনেট রঙ্গ ডেস্ক :নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে ফেসবুকের নতুন শর্ত। ফেসবুক প্রেমীদের মনে বা মাথায় অাছে বিষয়টি? এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা ‘ফেসবুক ব্যবহারের নতুন শর্ত’ নোটিফিকেশন বক্সে নোটিশ হিসেবে ‌‌‌পেয়েছেন। পড়েছেন কী? ওই নোটিশে নতুন শর্তগুলোর লিংক দেওয়া আছে। ফেসবুক থাকতে হলে এসব শর্ত মানতেই হবে।ফেসবুকের নতুন শর্তগুলো লিপিবদ্ধ হয়েছে ১৫০ পৃষ্ঠায়। কী আছে নুতন শর্তাবলীতে?এর অাগে ফেসবুকে নতুন ফিচার এবং কন্ট্রোল সিস্টেম আনা হয়েছিল। হালনাগাদের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।

নতুন শর্তাবলীর ‘প্রাইভেসি বেসিকস’ পাতায় কীভাবে ফেসবুক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়ে বলা হয়েছে।

নতুন শর্তে ফেসবুক ব্যবহারকারীদের অবস্থান চিহ্নিত করে স্থানীয় বিজ্ঞাপনগুলো ফেসবুক ওয়ালে প্রদর্শন করা হবে। এতে করে ফেসবুকে বিজ্ঞাপন দাতার সংখ্যা বাড়বে।

নতুন শর্ত অনুসারে ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে। নতুন নীতিমালার ‘লোকেশন ডাটা পলিসি’তে বলা হয়েছে ওয়াইফাই, জিপিএস এবং ব্লু টুথ ডাটা ব্যবহার করার সময় ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে।

নতুন শর্তাবলী অনুসারে ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত করতে পারবে এবং লগইন অবস্থায় কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে।

ফেসবুকে স্ট্যাটাস, ছবি, ভিডিও যা-ই শেয়ার করা হোক না কেন তার প্রাইভেসি আপনি ঠিক করে দিতে পারেন। কারা আপনার শেয়ার করা বিষয়গুলো দেখতে পারবে। কিন্তু ফেসবুক জিপিএস ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে আপনার অবস্থান সব সময় জানতে পারবে এবং আপনার অবস্থান অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে।

এটা বন্ধ করার কিন্তু কোনও উপায় নেই। যদি আপনি নিজের অবস্থান প্রকাশ করতে না চান তাহলে আপনাকে ফেসবুক ব্যবহার বন্ধ করতে হবে। অথবা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপস আনইন্সটল করে ফেলতে হবে এবং শুধু ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার করতে হবে।

যদিও ফেসবুক বলছে, মানুষের তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তার নিশ্চয়তা দেওয়াই মূল কাজ। লগইন অবস্থায় কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে।

ফেসবুকের বিজ্ঞাপনেও আসবে ব্যাপক পরিবর্তন। ফেসবুক ভিডিও বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। ফেসবুকে লগইন করার সঙ্গে সঙ্গেই নিউজ ফিডে ভিডিও বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত