আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মিনিটেই তৈরি হবে বাড়ি!

মিনিটেই তৈরি হবে বাড়ি!

বাড়ি বানানো কি সহজ কাজ? ইট-সিমেন্টের জোগান আর কারিগরদের সঙ্গে পরিকল্পনা ও খরচ জোগাতে গিয়ে অনেকের শরীরের রক্তচাপই স্বাভাবিক থাকে না। এ কারণেই বাড়ি বানানোর বদলে অনেকের নজর এখন ফ্ল্যাটের দিকে। নিষ্কণ্টক খালি জমির দুষ্প্রাপ্যতাও অবশ্য আরেকটি কারণ।

সম্প্রতি ব্রিটেনের একটি সংস্থা বাড়ি বানানোর তাক লাগানো পদ্ধতি আবিষ্কার করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে যে আশ্চর্য বাড়ির কথা বলা হয়েছে তা নিজে থেকেই তৈরি হয়ে যায়। তাও আবার মাত্র কয়েক মিনিটের মধ্যে।

মিনিটেই তৈরি হবে যে বাড়ি! (ভিডিও)

টেন ফোল্ড ইঞ্জিনিয়ারিং নামের ওই সংস্থা বলছে, তাদের নির্মিত বাড়ি মাত্র অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ বসবাসের জন্য উপযোগী হয়ে উঠবে। তাদের দাবি, ৬৪৫ স্কোয়ার ফুটের বাড়ি তৈরি হতে সময় নেবে মাত্র ১০ মিনিট।

তবে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটিকে প্রয়োজনে যে কোনো সময় গুটিয়ে ফেলা সম্ভব। অর্থাৎ বাড়িটিকে গুটিয়ে যে কোনো স্থানে নিয়ে আবারও বসিয়ে দেয়া যাবে।

স্বয়ংক্রিয়ভাবেই বাড়িটিকে গুটিয়ে কিংবা বিস্তার ঘটানো সম্ভব বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। সহজে বহনযোগ্য হওয়ায় গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যাবে। এমনকি শিপিং কন্টেইনারে করেও এটিকে দূরে কোথাও পাঠানো সম্ভব।

প্রতিষ্ঠানটির কর্ণধার স্থপতি ডেভিড মার্টিন জানিয়েছেন, বাড়িটি ঘন ঘন ফোল্ড করলে কিংবা খুললেও এটি দুর্বল হবে না, রঙও নষ্ট হবে না।

অবশ্য ইউবক্স ডিজাইনের বাড়িটি এখনও প্রথম পর্যায়ে রয়েছে। তবে তাক লাগানো বাড়িটির দামও কিন্তু তাক লাগানোর মতোই... মাত্র ১০ কোটি ৫৭ লাখ টাকা!


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত