আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

স্মার্টফোনে ৩২০ গিগা স্টোরেজ!

স্মার্টফোনে ৩২০ গিগা স্টোরেজ!

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের কনজুমার ইলেকট্রনিকস শোতে চমক দিল যুক্তরাষ্ট্রের স্বল্পপরিচিত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেগাস। বাজারের নামীদামি স্মার্টফোন নির্মাতাদের পেছনে ফেলে সেগাস এমন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে যাতে স্টোরেজ সুবিধা রয়েছে ৩২০ গিগাবাইট পর্যন্ত।সেগাসের তৈরি এই স্মার্টফোনটির নাম ‘ভি স্কয়ার’। অ্যান্ড্রয়েড–নির্ভর স্মার্টফোনটির অনবোর্ড মেমোরি ৬৪ গিগাবাইট আর এতে ১২৮ গিগাবাইটের দুটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। পাঁচ ইঞ্চি মাপের ফুল এইডি রেজ্যুলেশনের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ২.৫ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম প্রসেসর, তিন গিগাবাইট র‍্যাম সুবিধা। স্মার্টফোনটির পেছনে থাকবে ২১ ও সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটির ব্যাটারি হবে তিন হাজার ১০০ মিলি অ্যাম্পিয়ারের।স্মার্টফোনটির বিশেষ ফিচারের মধ্যে আরও রয়েছে ৬০০ গিগাহার্টজ ওয়াই-ফাই ব্যান্ড সমর্থন, সামনে হারমান কার্ডন স্পিকার। স্মার্টফোনটিতে রয়েছে শক্তিসাশ্রয়ী বিশেষ চিপ, যা ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি খরচ কমাতে সক্ষম হবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিং ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন সুবিধা।সেগাসের তৈরি এই ফোনটি নিয়ে এরই মধ্যে প্রযুক্তি বিশ্বে শোরগোল হয়েছে। এই ফোনটিকে ডাকা হচ্ছে ‘সুপার ফোন’ নামে। এই ফোনটির নকশার দিক থেকেও ক্রেতাকে সন্তুষ্ট করতে পারবে। বুলেটপ্রুফ পোশাক তৈরিতে যে কোটিং ব্যবহার করা হয় ফোনটির পেছনের কাঠামো তৈরিতে সেই কেভলার কোটিং ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও স্মার্টফোনটি পানিরোধী।ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এই ফোনটি সম্পর্কে লিখেছে ‘যোগাযোগের নতুন যুগের সূচনা’। এ ছাড়াও এই ফোনটিকে ‘স্বপ্নের ফোন’ বলেও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে উল্লেখ করা হয়েছে।এবারের সিইএসে উদ্ভাবনী প্রযুক্তিপণ্য হিসেবে ফোনটি প্রযুক্তি বিশ্লেষকেদেরও নজর কেড়েছে।এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে ভি-স্কয়ার ফোনটি বাজারে ছাড়বে সেগাস। দাম? সেগাস জানিয়েছে, বাজারের গড় পড়তা হাই-এন্ড স্মার্টফোনের দামের চেয়ে (৪০০ থেকে ৬০০ ডলার) ১০০ মার্কিন ডলার কমেই বিক্রি হবে ভি স্কয়ার। (পিসিম্যাগ, ফোনএরেনা)

শেয়ার করুন

পাঠকের মতামত