আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যে কারণে যুক্তরাষ্ট্রের ইউটিউব তারকা লগান পল এত আলোচিত

যে কারণে যুক্তরাষ্ট্রের ইউটিউব তারকা লগান পল এত আলোচিত

ইউটিউব তারকা লগান পল।

জাপানের আওকিগাহারা বনে সম্প্রতি বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী ইউবটিউব তারকা লগান পল। সেখানে মাউন্ট ফুজির পাদদেশে দৃশ্যত আত্মহত্যা করা এক ব্যক্তির লাশের ছবি পোস্ট করে নিজের ইউটিউব চ্যানেলে পােস্ট করেন তিনি। গত রোববার আপলোড করে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত লাখ লাখ দর্শক দেখে ভিডিওটি। এ নিয়ে ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। আর এর মধ্য দিয়ে ইতিমধ্যে ইউটিউবে জনপ্রিয় পল আরো পরিচিত হন বৈশ্বিক পরিসরে।

তবে বিপুল দর্শকের দেখা ভিডিওটির কারণে বিপাকেও পড়তে হয়েছে লগান পলকে। কেউ কেউ তাঁর  এই কাজকে 'অসম্মানজনক' ও 'ঘৃণ্য' বলে অভিহিত করেছেন। আর এতে প্রচণ্ড অনুশোচনায় ভুগছেন এই যুবক। এ নিয়ে তিনি মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেন।

ওই ভিডিওতে পল বলেন, তিনি শোকে ও আতঙ্কে বিপৎগামী হয়েছিলেন। নিজেকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেছেন,  যা তিনি করেছেন, তা ক্ষমার অযোগ্য।

ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিওতে পল আরো বলেন, 'কখনোই ওই ভিডিওটি পোস্ট করা উচিত হয়নি আমার। ওই সময় আমার ক্যামেরা নিচে রেখে রেকর্ডিং বন্ধ করে দেওয়া উচিত ছিল। এ কাজের জন্য আমি লজ্জিত ও হতাশ।'

লগান পলের ইউটিউব চ্যানেলে দেড় কোটি সাবস্ক্রাইবার রয়েছে।  সেই চ্যানেলে আপলোড করা ভিডিওতে দৃশ্যত আত্মহত্যা করা একজনের মৃতদেহ আবিষ্কারের পর ভয়ার্ত অবস্থায় দেখা যায় পলকে। তিনি লাশ নিয়ে ঠাট্টাও করেন।

বিবিসির খবরে বলা হয়, ১৫ মিনিটের ওই ভিডিটি জাপানে যাওয়া মার্কিন ভিলগারদের ভিডিও সিরিজের একটি অংশ ছিল। তারা জঙ্গলে ভুতুড়ে কিছু দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করছিল।

উন্নত দেশগুলোর মধ্যে জাপানে আত্মহত্যার হার সর্বোচ্চ। আত্মহত্যার স্থান হিসেবে কুখ্যাত আওকিগাহারা বন। মৃত্যুকূপ হিসেবে পরিচিতি এলাকাটিতে কতসংখ্যক লোক আত্মহত্যা করে, তা প্রকাশ করে না জাপান সরকার।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত