আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ভিডিও রেকর্ডিং সুবিধার অভিনব সানগ্লাস

ভিডিও রেকর্ডিং সুবিধার অভিনব সানগ্লাস

স্পেক্ট্যাকেলস-এর কথা নিশ্চয় মনে আছে। ভিডিও রেকর্ডিং সুবিধার এই সানগ্লাস ২০১৬ সালে বাজারে নিয়ে আসে মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট।

এবার আরো একটি কোম্পানি ভিডিও রেকর্ডিং সুবিধার অভিনব সানগ্লাস নিয়ে এসেছে। স্মার্ট সানগ্লাসটির নাম ‘এসিই আইওয়্যার’। এটি তৈরি করেছে ইলেকট্রিক স্কেটবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটন।

স্পেক্ট্যাকেলস সানগ্লাসে যেখানে কেবল ৩০ সেকেন্ড ভিডিও রেকর্ডিং এবং তা স্ন্যাপচ্যাটে পোস্ট করা যায়, সেখানে নতুন এসিই আইওয়্যার সানগ্লাসে টানা ৪০ মিনিট ভিডিও রেকর্ডিং সম্ভব।

শুধু তাই নয়, এসিই আইওয়্যার সানগ্লাসে তোলা ছবি বা ভিডিও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে যেমন পোস্ট করা যাবে, তেমনি আবার এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিও লাইভ স্ট্রিমিংও করা যাবে।

এসিই আইওয়্যার সানগ্লাস ৮ মেগাপিক্সেল মানের ছবি এবং এইচডি মানের ভিডিও রেকর্ডিং সুবিধাসম্পন্ন। এই সানগ্লাসের ক্যামেরা ঘুরবে ১২০ ডিগ্রি পর্যন্ত। সানগ্লাসটি ৪ জিবি মেমোরি সমৃদ্ধ। ৪০ মিনিট ভিডিও রেকর্ডি করা যাবে। ক্যামেরার ব্যাটারি টানা চলবে টানা দেড় ঘণ্টা, স্ট্যান্ডবাই মোডে ৮০ ঘণ্টা।

স্নানগ্লাসে যে ক্যামেরা রয়েছে, তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। গোপনে ফটো ও ভিডিও ধারণ করা যাবে বিধায় অনেকেই মনে করছেন এটা মানুষের ব্যক্তিস্বাধীনতা নষ্ট করতে পারে। সানগ্লাসের উপরে বাঁ দিকের ফ্রেমে বোতাম চেপে ছবি তোলা কিংবা ভিডিও রেকর্ডিং শুরু করা যাবে। সানগ্লাসটি ধুলোবালি এবং পানি প্রতিরোধক।

এসিই আইওয়্যার সানগ্লাসের দাম ১৯৯ মার্কিন ডলার। আগামী এপ্রিল থেকে বিশ্বব্যাপী এর শিপিং শুরু হবে।  তবে বর্তমানে প্রি-অর্ডার করে রাখলে দাম পড়বে ৫০ শতাংশে ছাড়ে মাত্র ৯৯ ডলার। ওয়েবসাইট : https://shop.actonglobal.com/products/ace-eyewear।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত