আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আসছে

ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আসছে

ফেসবুকে যে এ বছরই বড় পরিবর্তন আসবে—এমন আভাস আগেই দিয়েছিলেন এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ বছর তার চ্যালেঞ্জ ফেসবুককে ‘ঠিক’ করার। শুরুতেই ব্র্যান্ড, ব্যবসা ও মিডিয়ার পেজগুলোর জন্য বড় ধাক্কা দিলেন। এ ধরনের পেজগুলো এখন গুরুত্বহীন হয়ে যাবে। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বন্ধুদের দেওয়া স্ট্যাটাস, মন্তব্য, ভিডিও। হঠাৎ ফেসবুকের কী হলো?

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুকে শিগগিরই বড় ধরনের পরিবর্তন আসছে। ফেসবুকের নিউজফিডে এখন যে ধরনের খবর, ভিডিও, ছবি বা তারকার যে পোস্টের প্রাধান্য দেখতে পান, তা আর দেখা যাবে না। এর পরিবর্তে আপনার বন্ধু, পরিবার বা যাঁদের সঙ্গে যোগাযোগ বেশি হয়, তাদের পোস্টকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এর কারণ ব্যাখ্যা করেছেন ফেসবুকের মূল পাতার ব্যবস্থাপক জন হেজেমান।

হেজেমান জানান, এটা বড় একটি পরিবর্তন। তবে আমরা জানি, ‘এতে ফেসবুকে মানুষের সময় কাটানোর পরিমাণ কমে যাবে কিন্তু যেটুকু সময় এখানে তারা থাকবে সেটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শেষ পর্যন্ত ব্যবসার জন্য ভালো হবে। উদাহরণ হিসেবে এক দম্পতির পোস্ট করা নিজেদের ভিডিও ক্লিপের কথা বলা যায়। কোনো বিখ্যাত তারকা বা রেস্তোরার টুকরো কিছু তুলে ধরার চেয়ে ওই দম্পতির ভিডিও বেশি আর্কষণীয়।’

হেজেমানের দাবি, পরোক্ষভাবে কনটেন্ট গ্রহণের চেয়ে মানুষের মধ্যে যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন পর্যন্ত যতো হালনাগাদ আনা হচ্ছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, মানুষকে একসঙ্গে আনতে পারা ও কমিউনিটিগুলোকে শক্তিশালী করা বাস্তবে বেশি অগ্রাধিকার পাবে। শিগগিরই বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এ পরিবর্তন দেখতে পাবেন।

জাকারবার্গ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, নিউজফিডে পরিবর্তন এলে আপনারা ব্যবসা, ব্র্যান্ড ও মিডিয়ার পোস্ট কম দেখতে পাবেন। ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ পরিবর্তন আনার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

দীর্ঘদিন ধরে ফেসবুকের মূল পাতা সম্পর্কে বিভিন্ন অভিযোগ আসছিল। মূল পাতায় ব্যক্তিগত পোস্টের চেয়ে বিভিন্ন পেজের পোস্টকেই বেশি দেখা যায়, এমনটা জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। আর তাই ফেসবুকের ব্যবহারকে সুখকর করে তুলতে নতুন এ পরিবর্তন আনার কথা জানিয়েছেন মার্ক জাকারবার্গ।

ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সাবলীল করে তোলা ফেসবুকের দায়িত্ব বলে জানান তিনি। জাকারবার্গ বলেন, ‘আমরা যখন এটা চালু করব, আপনারা নিউজ ফিডে বাণিজ্যিক পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট অনেক কম দেখতে পাবেন। এ ছাড়া যেসব সর্বজনীন বিষয় আপনারা পাবেন, তা-ও হবে একই মানের। তা যেন মানুষের মধ্যে অর্থবহ অন্তরঙ্গতা সৃষ্টিতে উৎসাহ জোগায়।’

ফেসবুকের মূল পাতার ব্যবস্থাপক জন হেজেমান জানান, ফেসবুক মূল পাতাকে ব্যবহারকারীর কাছে আরও ভালোভাবে উপস্থাপন করার ব্যাপারে অনেক দিন ধরেই গবেষণা করছে। নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। আর এটাই ফেসবুকের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন হেজেমান।

ফেসবুকের মূল পাতার অ্যালগরিদমে বড় পরিবর্তন এবারই প্রথম নয়। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের পর ভুয়া খবর প্রচারের অভিযোগ ওঠায় ফেসবুক বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে এর মূল পাতায়। এ ছাড়া নেতিবাচক ও মানুষের পছন্দ নয়—এমন পোস্ট দ্রুত অপসারণেও কাজ করছে ফেসবুক। তবে নতুন এ পরিবর্তনের ফলে ফেসবুকের বেশ খরচা হতে চলেছে বলে নিজেই স্বীকার করেছেন মার্ক জাকারবার্গ।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত