আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ওয়ান প্লাসের তেলেসমাতি!

ওয়ান প্লাসের তেলেসমাতি!

চীনের স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে তেলেসমাতি দেখাতে শুরু করেছে। গত বছরে ১০ লাখ ইউনিটের বেশি বিক্রি হয়েছে ওয়ান প্লাস ওয়ান। ২০১৪ সালের ‘ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন হিসেবে সুনাম কেড়েছে ওয়ান প্লাসের ওয়ান স্মার্টফোনটি। গত বছরের নভেম্বর মাসেই এক মিলিয়ন বা ১০ লাখ স্মার্টফোন বিক্রির লক্ষ্যের কথা জানিয়েছিল চীনা এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। গত বছরের জুন মাস থেকে বিক্রি শুরু হয় ওয়ান প্লাস স্মার্টফোনটির। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটির সামনে ৫ ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ওয়ান প্লাসের ২৫ বছর বয়সী সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০১৫ উপলক্ষে পিসি ওয়ার্ল্ডের কাছে তাঁদের স্মার্টফোন বিক্রির তথ্য জানান। ভবিষ্যতে ওয়ান প্লাস গ্রাহক সেবা ও পরিচালনা কার্যক্রম বাড়াবে বলেও ঘোষণা দেন তিনি। এ ছাড়া নতুন প্রজন্মের ওয়ান প্লাস ওয়ান ফ্ল্যাগশিপ স্মার্টফোন এ বছরের দ্বিতীয় বা তৃতীয় প্রান্তিকের মধ্যেই বাজারে আসবে বলে ঘোষণা দেন কার্ল পেই। ওয়ান প্লাস ওয়ান ছাড়াও আরেকটি ভিন্ন মডেলের মুঠোফোন বাজারে ছাড়া হবে বলে কার্ল পেই জানান। তিনি বলেন, ‘আমরা ভিন্নধারার গ্রাহক তৈরি করতে পেরেছি। যাঁরা যন্ত্রাংশের চেয়ে নকশাকে গুরুত্ব দেন বেশি, তাঁদের জন্য আমরা আছি। কাস্টম রম ও অ্যান্ড্রয়েড ললিপপনির্ভর স্মার্টফোন শিগগিরই আসছে। ’

শেয়ার করুন

পাঠকের মতামত