আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আরো কঠোর হচ্ছে ফেসবুক

আরো কঠোর হচ্ছে ফেসবুক

ফেসবুকে জনপ্রিয় পেজ বা পাতা যারা চালাচ্ছেন তাদের পরিচয় এবং তথ্য যাচাই করা হবে। ফেসবুকে ভুয়া সংবাদ ছড়ানো এবং অসত্য প্রচারণা বন্ধের জন্য যে পদক্ষেপ নেয়া হয়েছে, তার অংশ হিসেবে জনপ্রিয় পাতা পরিচালনাকারীর পরিচয় যাচাই করার কথা বলা হচ্ছে।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, জনপ্রিয় পেজ বা পাতাগুলো যাচাই করে দেখতে হবে। এই পাতাগুলো চালানোর ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা, সেটা যাচাই করে দেখা হবে।

এটিকে ফেসবুক নতুন অভিযান হিসেবে দেখছে।

আর এই অভিযানে দেখা হবে, জনপ্রিয় পেজ পরিচালনায় কেউ আসল পরিচয় গোপন করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে কি-না।

জাকারবার্গ বলেছেন, ফেসবুকে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের প্রস্তাবকে তিনি সমর্থন করছেন।

কঠিন সময় পার করছে ফেসবুক। পরিস্থিতি সামলানোর চেষ্টা কি আস্থা ফিরিয়ে আনতে পারছে?

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণায় কৌশল নির্ধারণে ফেসবুকের গ্রাহকের তথ্য ব্যবহার করা হয়েছে। কেমব্র্রিজি অ্যানালিকা এটি করেছে।

আর প্রতিষ্ঠানটিকে গ্রাহকের তথ্য দিয়েছে ফেইসবুক।

এই অভিযোগ ওঠার পর বিশ্বে ব্যাপক আলোচনা চলছে ফেসবুক নিয়ে।

মার্ক জাকারবার্গ ভুল স্বীকার করেছেন।

তীব্র সমালোচনার মুখে ফেসবুক কর্তৃপক্ষ গ্রাহকদের প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলেছে।

কিন্তু শেয়ারবাজারে ফেসবুকের শেয়ারে ধস নেমেছে। সবদিক থেকেই চাপের মুখে পড়েছে ফেসবুক।

মার্ক জাকারবার্গ বলেছেন, তিনি আগে ভাবতেন, ফেসবুকের সুবিধা কে, কিভাবে ব্যবহার করলো - সেই দায় ব্যবহারকারিদের উপর বর্তাবে।

এই চিন্তায় সীমাবদ্ধতা ছিল বলে জাকারবার্গ মনে করেন।

ফেসবুককে আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলে তিনি উল্লেখ করেছেন।

জাকারবার্গ বলেছেন, ফেসবুকে সার্চ বক্সে ইমেইল ঠিকানা বা ফোন নম্বর দিয়ে কোন ব্যবহারকারীকে খোঁজার যে ফিচার রয়েছে, কিছু লোক তার অপব্যবহার করছে বলে তাদের অনুসন্ধানে তারা পেয়েছেন।

এই ফিচারটি বন্ধ রাখার কথাও তিনি জানিয়েছেন।

বিভিন্ন পদক্ষেপ আস্থা কতটা ফিরিয়ে আনতে পারছে, তা নিয়ে বিশ্লেষকরা এখনও সন্দেহ প্রকাশ করছেন।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত