আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ছবি দেখে দেখে ঠিকানাটা খোঁজা

ছবি দেখে দেখে ঠিকানাটা খোঁজা

হাঁটছেন রাস্তা দিয়ে। হাতে প্রিয় স্মার্টফোন। খুঁজছেন নির্দিষ্ট একটি জায়গা। এবার দরকার স্মার্টফোন দিয়ে ঠিকানা খুঁজে বের করা। ইন্টারনেট ব্যবহার করে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে নিখুঁত স্থানটি পেতে প্রয়োজন মানচিত্র সেবা। ঠিকানা আর পুরো পথের ছবি দেখিয়ে আপনাকে ঠিকানায় পৌঁছে দেবে গুগলের স্ট্রিটভিউ সুবিধা। ৫০টি দেশে গুগল দিচ্ছে এ সুবিধা (www.google.com/streetview)। ২১ জানুয়ারি গুগল স্ট্রিটভিউ সুবিধার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। রাজধানী ঢাকা, চট্টগ্রাম মহানগর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিখুঁত স্থান বা স্থাপনা খুঁজে পাওয়া যাবে।
স্ট্রিটভিউ সুবিধা
গুগল স্ট্রিটভিউ এমন একটি প্রযুক্তিসুবিধা, যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে চারদিকের প্যানারোমিক ছবি দেখা যায়। পাশাপাশি নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ ছবি দেখা যায়। ২০০৭ সালের ২৫ মে যাত্রা শুরু গুগলের এ সুবিধাটি। মূলত গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে ওই জায়গার ছবি তোলে। এ জন্য বিশেষভাবে তৈরি গাড়িটিতে রয়েছে প্যানারোমিক ছবি তোলার জন্য নয়টি ক্যামেরা, যেটি ৩৬০ ডিগ্রি কোণে ছবি তুলতে পারে। সঙ্গে আছে বিশেষ লেজার ও জিপিএস-সুবিধা, যেটি ছবি তোলার সঙ্গে সঙ্গে যেখান থেকে ছবি তোলা হলো, সেখান থেকে ছবি তোলার স্থানটির দূরত্ব কতটুকু, সেটি নির্ধারণ করে দেয়। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল স্ট্রিটভিউয়ের গাড়ি আসে। ১৪ ফেব্রুয়ারি ঢাকায় ছবি তোলা শুরু হয়।

যেভাবে দেখবেন
গুগল স্ট্রিটভিউতে ছবি দেখতে চাইলে শুরুতে maps.google.com-এ যেতে হবে। ওপরে বাঁ পাশে থাকা সার্চ বক্সে আপনি যে জায়গাটি দেখতে চান, সেটির ঠিকানা লিখে খুঁজলেই ওই এলাকার ছবি ও স্ট্রিটভিউ চলে আসবে। স্ট্রিটভিউ লেখায় ক্লিক করলে আপনি ওই এলাকার পথের ছবি দেখতে পারবেন। এবার যখন স্ট্রিটভিউ চালু হয়ে যাবে, তখন তির চিহ্ন দেখা যাবে। নির্দিষ্ট স্থান থেকে যদি আপনি সামনে কিংবা পেছনে যেতে চান, তাহলে ওই তির চিহ্নে ক্লিক করুন। যেহেতু ছবিটি ৩৬০ ডিগ্রিতে দেখা যাবে, তাই চাইলে নির্দিষ্ট এলাকার পুরো ছবিটিই দেখতে পাবেন। ইন্টারনেটের গতি কম থাকলে ছবি পুরো পরিষ্কার হতে কিছুটা সময় লাগতে পারে। মানচিত্রে থাকা অবস্থায়ই যদি যে এলাকা দেখতে চান, তার কোন কোন জায়গায় স্ট্রিটভিউ সুবিধা আছে সেটিও দেখে নিতে পারেন। এ জন্য মানচিত্রের নিচে ডান পাশে থাকা হলুদ রঙের ছবিটিতে ক্লিক করুন। তাৎক্ষণিকভাবে পুরো মানচিত্রে আপনি যে এলাকা দেখতে চান, তার প্রতিটি রাস্তায় নীল রঙের দাগ দেখতে পাবেন। এ দাগ যত জায়গায় রয়েছে, তত জায়গায়ই আপনি গুগল স্ট্রিটভিউয়ের মাধ্যমে ছবি দেখতে পারবেন। স্ট্রিটভিউ অ্যাপস পাওয়া যাবেhttp://bit.ly/1BpD0fU ঠিকানায়।

আরও আছে
চাইলে কম্পিউটার বা স্মার্টফোন থেকে ইনস্ট্যান্ট স্ট্রিটভিউ ওয়েবসাইট (www.instantstreetview.com) থেকেও গন্তব্যের ছবি দেখা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে সার্চ ঘরে ঠিকানাটা লিখে দিলেই চলবে।

শেয়ার করুন

পাঠকের মতামত