আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ছবিতে ট্যাগিং নিয়ে মামলা : বিপাকে ফেসবুক কর্তৃপক্ষ

ছবিতে ট্যাগিং নিয়ে মামলা : বিপাকে ফেসবুক কর্তৃপক্ষ

ব্যবহারকারীদের অনুমতি ছাড়া অবৈধভাবে ছবিতে ‘ফেস ট্যাগিং’ বা ‘অবয়ব চিহ্নিতকরণ প্রক্রিয়া’ ব্যবহারের অভিযোগে আইনগত ঝামেলায় পড়েছে ফেসবুক।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে এই অভিযোগে ‘শ্রেণিগত বৈষম্যের পদক্ষেপে মামলা’ করার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এক বিচারক।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে জেলা জজ জেমস ডোনাটো সোমবার আদেশ দেন যে, ফেস ট্যাগিং নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তা সমাধানের সবচেয়ে ভালো উপায় হলো ফেসবুকের বিরুদ্ধে শ্রেণিগত বৈষম্যের পদক্ষেপে মামলা করা।

বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা সম্পর্কে ইলিনয় রাজ্যের আইন ভঙ্গের অভিযোগে ২০১৫ সালে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী আদালতের দ্বারস্থ হন।

বিচারক ডোনাটো আদেশে বলেন, ‘শ্রেণি’ বলতে ইলিনয়ের ফেসবুক ব্যবহারকারীদের বুঝাবে যাদের জন্য ২০১১ সালের ৭ জুন ফেসবুক ‘অবয়ব চিহ্নিতকরণ প্রক্রিয়া’ চালু করেছিল। ওই দিনই ফেসবুক তাদের নতুন ফিচার ‘ট্যাগ সাজেশনস’ চালু করে। ফেসবুকে কোনো ছবি আপলোড করলে এই ফিচারের মাধ্যমে ছবিতে থাকা ব্যক্তিদের ট্যাগের প্রস্তাব করে অনুরোধ আসে।

যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তি শ্রেণি বা জাতিগত বৈষম্যের কোনো মামলা করতে চাইলে তাকে আগে আদালতের ‘সার্টিফিকেশন অব ক্লাস’ পেতে হয়।

ফেসবুক জানিয়েছে, তারা আদালতের আদেশ পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তারা বলে, ‘আমরা বিশ্বাস করি, এই মামলার কোনো ভিত্তি নেই এবং আদালতে বেশ ভালোভাবেই আমরা লড়ব।’

লাখো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার হাতে চলে যাওয়ার ঘটনায় এমনিতেই সমালোচনা ও মার্কিন আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে থাকা ফেসবুকের জন্য ক্যালিফোর্নিয়ার বিচারকের এই আদেশ বড় ধরনের এক ধাক্কা। যোগাযোগমাধ্যমটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এসব ঘটনায় বেশ পেরেশানিতে আছেন। শেয়ার বাজারেও মুখ থুবড়ে পড়েছে ফেসবুক।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত