আপডেট :

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

আট বছরে কান প্রতিযোগিতায়, ২১ বছরে বিচারক

আট বছরে কান প্রতিযোগিতায়, ২১ বছরে বিচারক

হলিউড অভিনেত্রী এল ফ্যানিং গত মাসে ২১ বছরে পা রেখেছেন। এর কয়েকদিন পর কান চলচ্চিত্র উৎসব আয়োজকরা ঘোষণা দিলেন, এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক দলে আছেন তিনি! এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে বিচারকের আসনে বসার রেকর্ড গড়লেন আমেরিকান এই তারকা।

এর আগে কানে সবচেয়ে কম বয়সে বিচারক হওয়ার রেকর্ডটি ছিল কানাডিয়ান নির্মাতা-অভিনেতা হাভিয়ার দোলানের। ২০১৫ সালে ২৫ বছর বয়সে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের আসনে বসেন তিনি।

কানের ৭২তম আসরে প্রতিযোগিতা বিভাগে মূল বিচারক থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। তার হাত ধরেই কান উৎসবের সাথে এল ফ্যানিংয়ের সম্পৃক্ততা ছোটবেলা থেকে। ২০০৬ সালে কানের প্রতিযোগিতায় থাকা ‘বাবেল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এল ফ্যানিং। তখন তার বয়স ছিল মাত্র আট বছর।

বেড়ে ওঠার পর ২০১৬ সালে কানের অফিসিয়াল সিলেকশনে থাকা নিকোলাস উইন্ডিং রেফনের ‘দ্য নিয়ন ডেমন’ ছবিতে দেখা যায় এল ফ্যানিংকে। এর পরের বছর কানে পাম দ’রের দৌড়ে থাকা সোফিয়া কপোলার ‘দ্য বিগাইল্ড’ ছবিতেও অভিনয় করেন তিনি। একই আসরে আউট অব কম্পিটিশনে দেখানো হয় তার ‘হাউ টু টক টু গার্লস অ্যাট পার্টিস’। ছবিটি পরিচালনা করেছেন জন ক্যামেরন মিচেল।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে জন্ম এল ফ্যানিংয়ের। ইতোমধ্যে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে ‘সুপার এইট’ (২০১১), ‘মেলফিসেন্ট’ (২০১৪), ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন’ (২০১৬) প্রভৃতি।

এবার প্রতিযোগিতা বিভাগের বিচারক দলে আছেন চার মহাদেশের সাতটি ভিন্ন দেশের চার জন পুরুষ ও চার নারী। তালিকায় এল ফ্যানিংয়ের পাশাপাশি অন্য নারীরা হলেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড (২০০৮ সালে আঁ সার্তে রিগারে নির্বাচিত ‘ওয়েন্ডি অ্যান্ড লুসি’), গত বছর কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ী ইতালিয়ান নির্মাতা অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ ল্যাজারো)।

এছাড়া আছেন অস্কার মনোনীত গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, কানের গত আসরে ‘কোল্ড ওয়ার ছবির জন্য সেরা পরিচালক হওয়া পোল্যান্ডের পাওয়েল পাওলিকস্কি, ২০১৭ সালে কানে গ্রাঁ প্রিঁ জেতা ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো (১২০ বিপিএম-বিটস পার মিনিট) ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল (ইমমর্টাল)।

বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তর আয়োজন কান উৎসবের ৭২তম আসর শুরু হবে আগামী ১৪ মে। ওইদিন মার্কিন নির্মাতা জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে। ফরাসি ভূমধ্যসাগরীয় তটভূমিতে আগামী ২৫ মে বিজয়ীদের নাম জানাবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত