আপডেট :

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

‘শনিবার বিকেল’নিয়ে সিডনিতে ফারুকি-তিশার সম্বর্ধনা

‘শনিবার বিকেল’নিয়ে সিডনিতে ফারুকি-তিশার সম্বর্ধনা

শনিবার বিকেল” সিনেমা নিয়ে পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ও তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সরাসরি কথা বলেছেন সিডনিতে সিনেমা ভক্ত ও দর্শকের সাথে। সম্প্রতি সিডনি ফিল্ম ফেস্টিভ্যালেফারুকি নির্মিত শনিবার বিকেল” ছবিটি প্রদর্শন শেষে ‘Connecting the dots.. in talks with Farooki and Tisha’ শীর্ষক একটিশিল্প আলোচনা ও সম্বর্ধনারআয়োজন করে পথ প্রডাকশন্স ও দেশী ইভেন্টস্। গত ১৪ জুন শুক্রবার সন্ধ্যায় কোগারায় সেন্ট জর্জ ব্যাংক অডিটোরিয়ামে এই আয়োজনে সহযোগিতা করছে প্রভাত ফেরী” পত্রিকা।
সিডনিতে ছবিটি প্রদর্শনী শেষে ‘Connecting the dots.. in talks with Farooki and Tisha’শিল্প-আলোচনার প্রথমঅংশে ছিল ফারুকি-তিশা অভ্যর্থনা, স্থানীয় সুধীজনদের বক্তব্য, একটি নাচ ও ছোট্ট একটি নাটিকা। দ্বিতীয় পর্বে ছিলো ফারুকি-তিশারগল্পকথা ও স্থানীয় সুধীজনের ছবিটি সম্পর্কে মতামত পর্ব। বিনামূল্যে উপভোগ করা এই অনুষ্ঠান সম্পর্কে পথ প্রডাকশন্সের হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন শাকিব ইফতিখার জানান, জনপ্রিয় এই জুটির অনুষ্ঠানে অংশ নিতে অসংখ্য মানুষ যোগাযোগ করছেন। যৌথ আয়োজক হিসেবে দেশী ইভেন্টস’র কর্নধার সাইয়েদ ফায়েজ অনুষ্ঠানে আসার জন্য শুরুতেই সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি স্পন্সর করেছে অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমী, এ আই এ একাডেমী এবং সহযোগিতা করেছে রেইনফরেস্ট ফিউশন রেস্টুরেন্ট। উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে ‘শনিবার বিকেল’। ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান ও পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি বাংলাদেশে মুক্তির অনুমতি পায়নি এখনো। তবে নন্দিত হচ্ছে দেশের বাইরে সিনেমা প্রেমীদের কাছে। ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর ছবিটি অংশ নিয়েছে ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ। গত সোম ও বৃহস্পতিবার প্রদর্শিত হওয়ার পর দেশি বিদেশি সকল দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি। পুরো সিনেমাটি ক্যামেরার এক শটে ধারণ করারব্যাপারটিতে পরিস্থিতির অস্থিরতাটিকে তুলে ধরেছে এবং অনুভূতিগুলো বাস্তবমনে হয়েছে।সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নেয়া এই ছবিটি পশ্চিমা দর্শকদেরও অভূতপূর্ব প্রশংসা কুড়িয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত