আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ক্যালিফোর্নিয়ায় বহুল আলোচিত ‘লালন মেলা’ রবিবার, সকল প্রস্তুতি সম্পন্ন

ক্যালিফোর্নিয়ায় বহুল আলোচিত ‘লালন মেলা’ রবিবার, সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশের প্রখ্যাত মরমী সাধক লালন শাহের স্মৃতি নিয়ে ক্যালিফোর্নিয়ায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে ‘লালন মেলা ইউএসএ ২০১৯’। আগামী ৩০ জুন রবিবার রিভারসাইড শহরে এই উৎসব অনুষ্ঠিত হবে । স্থানীয় ‘City Hall Perris’ ( Bob Glass Gym) 101 North D Street, Perris 92570-এ আয়োজিত এই উৎসব চলবে দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিভারসাইড অঞ্চলের কংগ্রেসম্যান মার্ক টাকানো।

মেলা উপলক্ষে সার্বিক প্রস্তুতিদ প্রায় সম্পন্ন। আয়োজকরা প্রহরণ গুণছেন রবিবারের। লালনের আঁখড়া নামে পরিচিত কুষ্টিয়া জেলার ছেউড়িয়া শহর  থেকে নিয়ে আসা হচ্ছে অনুষ্ঠানে পরিধানের জন্য লালন সাইয়ের বিভিন্ন পণ্য-সামগ্রী ও পরিধেয় পোষাক। মঞ্চ সাজানো হচ্ছে লালনের আখড়া সদৃশ্য করে।

ক্যালিফোর্নিয়ার একমাত্র বাংলাদেশী বাউল দল লালন উৎসবে বিশেষ পরিবেশনার জন্য চালাচ্ছে মহড়া ও ব্যপক প্রস্তুতি। অনুষ্ঠান পরিবেশনায় থাকছে ভিন্ন আঙ্গিকের মঞ্চ, আলো আর শব্দের মূর্ছনার পরিকল্পনা।

উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে আসছেন ‘লালন সম্রাজ্ঞী’ কণ্ঠশিল্পী ফরিদা পারভিন ও বাংলাদেশের ‘সেরা বংশীবাদক’ গাজী আব্দুল হাকিম। তারা পরিবেশন করবেন বিশেষ সংগীতানুষ্ঠান।



মেলায় থাকবে বাউল সম্রাট লালন সাঁই ফকিরের আধ্যাত্মিক জীবনের ওপর ‘বিশেষ সেমিনার, বাংলাদেশী বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল ও আকর্ষণীয় রাফেল ড্র ।

অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য প্রবাসী কণ্ঠশিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন সুলতানা কবির মিতালী, উপমা সাহা, কানিজ ফাতেমা, লুনা রহমান, রাহিমা আখতার শেলী, আবু হানিফা, ওমর ফারুক, সাইফ কুতুবী। থাকবে প্রখ্যাত বাউল দল ‘মন পবন’-র অনন্য দলীয় বাউল সংগীত এবং নৃত্যানুষ্ঠান।

অনুষ্ঠান পরিচালনা করবেন মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি। সামগ্রীক ব্যবস্থাপনায় মোহাম্মদ রহমান রাজু। মঞ্চ সজ্জায় সাবিনা ইসলাম এবং শব্দ সংযোজনে মারভিন অধিকারী রুপম। সার্বিক সহযোগিতায় আলী আযম রাসেল, আবু তৈয়ব, রুনা ভূইয়া, হাসিনা বিন্তে হোসেন, আব্দুর রহমান, শাওন সফিউল্লাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় থাকবেন সাইফুর রহমান ওসমানী জিতু ।

মেলায়  কোন প্রবেশ মূল্য নেই এবং  ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

মেলার যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: মোহাম্মদ রহমান রাজু: (714) 343-2896

শেয়ার করুন

পাঠকের মতামত