আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

কাপলদের প্রবেশাধিকার নিষিদ্ধ…

কাপলদের প্রবেশাধিকার নিষিদ্ধ…


ক্যাফে মানেই যুগলদের আনাগোনা। কিন্তু সেই ক্যাফেতে যুগলদের প্রবেশাধিকার নিষিদ্ধ—এমন ঘটনা দেখা যাবে ‘নো কাপল এন্ট্রি’ নামে একটি ওয়েব সিরিজের গল্পে।

সিরিজটির গল্প লিখেছেন গৌতম কৈরি। চিত্রনাট্য তৈরি করেছেন ঋদ্ধি বড়ুয়া। পরিচালনা করেছেন সায়ান দাশগুপ্ত। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আইয়ের ব্যানারে নির্মিত ওয়েব সিরিজটির শুটিং হয়েছে, কলকাতায়। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি ও স্পর্শিয়া।

ক্যাফের মালিক মিলির ব্যবহার চমৎকার হওয়ার কারণে জুটিদের ঢুকতে না দিলেও ক্যাফেতে কাস্টমারের অভাব নেই। এই ক্যাফেতেই নিয়মিত আসেন রিমা। রিমার মাঝেই, নিজের হারিয়ে যাওয়া অতীত খুঁজে ফেরেন মিলি। কিন্তু কী সেই অতীত, আর কেনই বা যুগলদের সহ্য করতে পারেন না মিলি! সেই খবর কেউ জানে না।

এরই মধ্যে একদিন ক্যাফেতে আসে সুদর্শন যুবক তন্ময়। রিমাকে দেখে ভালো লাগে তন্ময়ের। কিন্তু ক্যাফেতে একসঙ্গে বসার অনুমতি নেই। তারপর ‘নো কাপল এন্ট্রি’-এর কারণ অনুসন্ধান শুরু করে রিমা-তন্ময়। এই অনুসন্ধানে কী বেরিয়ে আসে তা জানার জন্য ওয়েব সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা।

গল্পের মিলি চরিত্র রূপায়ন করেছেন আফসানা মিমি। রিমা ও তন্ময় চরিত্রে দেখা যাবে স্পর্শিয়া ও উদয়কে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—কলকাতার কুশল চক্রবর্তী, সুমিত সমাদ্দার প্রমুখ।

সিরিজটির জন্য মঞ্জুরুল শিবলীর কথায় অর্ণব একটি নতুন গান তৈরি করেছেন। যার সুর, কণ্ঠ দিয়েছেন অর্ণব ও সুনিধি নায়েক। গানচিলের ব্যানারে গানটি খুব শিগগির তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আর পুরো ওয়েব সিরিজটি ‘বায়োস্কোপ’ প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত