আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

কাশ্মীরে হামলার তথ্য আগে থেকেই জানতেন মোদি: মমতা

কাশ্মীরে হামলার তথ্য আগে থেকেই জানতেন মোদি: মমতা

কাশ্মীর হামলা নিয়ে মোদির বিরুদ্ধে আগেও আঙুল তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার আরও স্পষ্ট করলেন তার অভিযোগ। সোমবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে সরাসরি মোদির বিরুদ্ধে কথা বলেন মমতা।

এ সময় মমতা বলেন, ঘটনা যে ঘটবে আপনি তো আগে থেকে জানতেন। জওয়ানদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি করাই কি আসল লক্ষ্য?

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষিত হবে মার্চের প্রথম সপ্তাহে। এর আগে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের নিয়ে এটাই ছিল তৃণমূলের শেষ ‘কোর কমিটি’ বৈঠক। ওই বৈঠকে অংশ নিয়ে নরেন্দ্র মোদি তথা বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছেন মমতা।

বক্তৃতার শুরুতেই পুলওয়ামা হামলার প্রসঙ্গ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, কেন ঘটনা ঘটেছিল? মোদিবাবু কোথায় ছিলেন আপনি? ঘটনা যে ঘটবে আপনি তো আগে জানতেন। আপনার কাছে তো খবর ছিল। সরকারের কাছে তো গোয়েন্দা তথ্য ছিল। তাহলে কেন সেদিন জওয়ানদের এয়ারলিফ্ট না করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? রাজনীতি করবেন বলে? ভোট আসছে এজন্য?

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারতজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভ শুরু হয় যা এখনও চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত