আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দিতে হবে সামাজিক মাধ্যমের তথ্য

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দিতে হবে সামাজিক মাধ্যমের তথ্য

যুক্তরাষ্ট্রের নতুন আইন অনুযায়ী এখন থেকে সে দেশের ভিসার জন্য প্রায় সব আবেদনকারীকে তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে,, আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত নাম এবং বিগত পাঁচ বছর ব্যবহার করেছে এমন ই-মেইল ও ফোন নম্বর জমা দিতে হবে।

গত বছর যখন এই নিয়মের প্রস্তাব করা হয়েছিল, তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর হিসেব করে দেখেছিল নতুন এই নিয়ম বছরে এক কোটি ৪৭ লাখ মানুষকে প্রভাবিত করবে। তবে কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে  চাকরির জন্য ভ্রমণ কিংবা পড়াশোনার জন্য যারা যেতে আগ্রহী তাদেরকে নতুন নিয়ম অনুযায়ী এসব তথ্য জমা দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য এবং  যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণে সহায়তার জন্য প্রতিনিয়ত আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছি।’

মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগের মাধ্যম সম্পর্কে কেউ মিথ্যা তথ্য দিলে তাকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

২০১৮ সালের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন নতুন এ নিয়মের প্রস্তাব করেছিল। ওই সময় এই আইনের সমালোচনা করে মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করে কার্যকর কিছু হয়েছে এমন প্রমাণ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত