আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর সুনামি সতর্কতা জারি করেছে সে দেশের কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে উত্তর সুলাবেসি ও মালুকুর মাঝে মলাক্কা সাগরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসএটুডে ও স্ট্রেট টাইমস।

প্রাথমিকভাবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মানাদোর ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল) উত্তরপূর্বে ২৪ কিলোমিটার (১৫ মাইল) গভীরে।

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স সংস্থা টুইটারে একটি গ্রাফিক্স পোস্ট করে বলেছে, সুনামিতে উত্তর সুলাবেসি ও উত্তর মালুকুর বিভিন্ন অংশে অর্ধ মিটার (১.৬ ফুট) উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে।

সংবাদ সংস্থা এপি এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, ভুমিকম্পে মালুকুর টার্নেট শহরে আতঙ্ক দেথা দেয়। লোকজন ভয়ে উঁচু স্থানের দিকে দৌঁড়াতে থাকে।

স্থানীয় বেতার কেন্দ্র রেডিও এল সিন্টা জানায়, উত্তর সুলাবেসির রাজধানী মানাদোর বাসিন্দারা ভয়ে তাদের ঘর-বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ইন্দোনেশিয়া  ২৬ কোটি মানুষের একটি বিশাল দ্বীপপুঞ্জ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় ‘ফায়ার অব রিং’ অঞ্চলে। আর এ অঞ্চলে প্রচুর আগ্নেয়গিরি এবং বিশাল চ্যুতি (শিলাস্তরের ফাটল) থাকার কারণে প্রায়ই সেখানকার দ্বীপগুলোতে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি আঘাত হানে।

উল্লেখ্য, এর আগে ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৪ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষ প্রাণ হারায়। শুধু ইন্দোনেশিয়াতেই নিহত হয় ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত