আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

এবার রাজধানী সরাচ্ছে থাইল্যান্ড

এবার রাজধানী সরাচ্ছে থাইল্যান্ড


থাইল্যান্ড সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেকটি দেশ যারা তাদের রাজধানী স্থানান্তর করতে যাচ্ছে। কেননা দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা ঘোষণা দিয়েছেন দেশের রাজধানী বাংকক থেকে অন্যত্র সরিয়ে নেয়া হবে, যা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে তার সরকারের অধীনেই।

প্রতিবেশী মিয়ানমার ও ইন্দোনেশিয়ার দেখাদেখি উৎসাহিত হয়েই তারা রাজধানী স্থানান্তরের এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মিয়ানমার ২০০৬ সালে তাদের রাজধানী ইয়াঙ্গুন থেকে সরিয়ে নেপিডোতে স্থানান্তর করে। আর ইন্দোনেশিয়া জাকার্তা থেকে সরিয়ে বোর্নিও দ্বীপকে রাজধানী করার ঘোষণা দিয়েছে।

মূলত ঘনবসতি, পরিবেশ দূষণ ও যানজটের মতো নগর জীবনের বহুমাত্রিক সমস্যা মোকাবেলার লক্ষ্যেই দেশগুলো তাদের রাজধানী স্থানান্তর করছে কিংবা করার ঘোষণা দিচ্ছে। রাজধানী অন্যত্র সরিয়ে নিলে ব্যাংককেরও এসব সমস্যা থেকে খানিকটা মুক্তি মিলবে। তাই থাইল্যান্ড সরকারের এমন পদক্ষেপ।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতোই ব্যাংককেও মানুষের বসতি এখন অস্বাভাবিক। এ ছাড়াও দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভয়াবহ যানজটের মতো আরো নানান সমস্যার সম্মুখীন শহরটি। তাই সাবেক সেনাপ্রধান ও থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর এক আন্তর্জাতিক সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘পদক্ষেপটি বাস্তবায়নের জন্য দুটি উপায়ের সন্ধান করতে হবে। প্রথমটি হলো এমন কোনো শহর খোঁজা, যা বেশি দূরে নয় এবং যেখানে রাজধানী স্থানান্তরের খরচ কম হবে। দ্বিতীয় যে উপায়টির কথা তিনি বলেছেন সেটি হলো, ব্যাংককের শহরতলীগুলোকে অর্থাৎ ব্যাংককের আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতে সরকারি ভবনসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্থানান্তর করা। যাতে মূল শহরে মানুষের সমাগম কম হলে যানজটসহ আরো অনেক সমস্যা কমে আসবে।

শেয়ার করুন

পাঠকের মতামত