আপডেট :

        লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণের বাইরে সামিট দাবানল, জরুরি উচ্ছেদ আদেশ

        লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া সৃষ্টিকারী ‘সাইক্লোস্পোরা’ পরজীবীর প্রাদুর্ভাব, ৩১ অঙ্গরাজ্যে সংক্রমণ

        নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব, পানির কুলিং টাওয়ার পরীক্ষা করছে কর্তৃপক্ষ

        হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা চায় যুক্তরাষ্ট্র, ওমানে আজ যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

        ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই কার্যকর হলো যুক্তরাষ্ট্রের আবাসন আইন

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

সুদানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ, আগুনে ১৮ ভারতীয়সহ নিহত ২৩

সুদানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ, আগুনে ১৮ ভারতীয়সহ নিহত ২৩


সুদানের একটি সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ ভারতীয়ের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মোট মৃতের সংখ্যা ২৩। আহত অন্তত ১৩০ জন। এ ছাড়া এই ঘটনার পর থেকেই নিখোঁজ বেশ কয়েকজন ভারতীয়। তবে লাশগুলো কার্যত ভস্মীভূত হয়ে যাওয়ায় চিহ্নিত করা যায়নি। সুদানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল।

সুদানের রাজধানী খার্তুমের বাহরি এলাকায় সিলা সিরামিক কারখানায় একটি গ্যাস ট্যাঙ্কার ফেটে যায়। ভারতীয় দূতাবাস সূত্রে খবর, অল্প কিছু ক্ষণের মধ্যেই আগুন গোটা কারখানা গ্রাস করে। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকাংশই বাইরে বেরোতে পারেননি। কার্যত সেখানে আটকে পুড়ে মৃত্যু হয় তাঁদের।
Ad by Valueimpression

বুধবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, রিপোর্ট অনুযায়ী ১৮ জনের মৃত্যু হয়েছে। যদিও তা সরকারিভাবে এখনই জানানো সম্ভব নয়। কারণ লাশগুলো চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনার পর থেকেই কারখানায় কাজ করতেন এমন অন্তত ১৬ জন ভারতীয় নিখোঁজ। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যেও নিখোঁজরা থাকতে পারেন।

তবে দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে যাওয়া ও নিখোঁজ শ্রমিকদের একটি তালিকাও প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। সেই তথ্য অনুযায়ী ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বেঁচে যাওয়া ৩৪ জনকে ওই কারখানার লাগোয়া সালুমি সিরামিক কারখানার আবাসনে থাকার বন্দোবস্ত করা হয়েছে।

খার্তুম প্রশাসন জানিয়েছে, কারখানায় যত্রতত্র প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ঠিকঠাক ছিল না। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত