আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জে দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জে দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত


যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জে বিপদগ্রস্থ এক নারীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে হাওয়াইয়ের রাজধানী হনুলুলুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন ও হাওয়াই নিউজ নাউ।

নিজ বাসায় ছুরিকাঘাতে আহত এক নারীর ফোন পেয়ে তার বাসায় পুলিশের একটি দল যাওয়ার পর সন্দেহভাজন দুর্বৃত্ত গুলি ছুড়লে এক নারী কর্মকর্তাসহ পুলিশের দুই সদস‌্য মারা যান।

হনুলুল পুলিশ প্রধান সুশান ব‌্যালার্ড রোববার রাতেে (স্থানীয় সময়) এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের দলটি আহত নারীকে নিয়ে ওই বাসা থেকে বের হয়ে রাস্তায় অপেক্ষামান অ‌্যাম্বুলেন্সে দিকে যাচ্ছিলেন। এ সময় জেরি হ্যানেল নামে একজন এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

এতে ওই দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস‌্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপরও গুলি চলতে থাকে।

প্রায় একই সময় ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরো ছয় বাড়িতে।

স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অন্তত সাতটি বাড়ি পুড়ে যায় বলে জানায় হনুলুলু পুলিশ। পরে সেখানে দুই নারীসহ আরো তিনটি মৃতদেহ পাওয়া গেলেও পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি। এই তিনজনের মধ‌্যে সন্দেহভাজন বন্দুকধারী রয়েছে কিনা তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাছাড়া ওই তিনজন কিভাবে মারা গেছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত