আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত অর্ধকোটি ছাড়াল

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত অর্ধকোটি ছাড়াল

ভয়াবহ সংক্রামক ভাইরাস করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্ব জুড়ে অর্ধকোটি ছাড়িয়ে গেল। সেই চীনের উহান থেকে যাত্রা শুরু করে একের পর এক দেশে হানা দিয়ে বিশ্বব্যবস্থা পর্যুদস্ত করা এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা গতকাল বুধবার পর্যন্ত ছিল ৫০ লাখ ১৬ হাজার ৭২০ জন। আর এর শিকার হয়ে মৃত্যুবরণ করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ লাখ ২৫ হাজার ৫৫৬ জন।

আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশটিতে গতকাল পর্যন্ত আক্রান্ত ১৫ লাখ ৭২ হাজার এবং মারা গেছে প্রায় ৯৪ হাজার। অবশ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণ এবং মৃত্যু উভয়টি কমলেও রাশিয়া, ব্রাজিল, ভারতসহ অনেক দেশে বাড়ছে দ্রুতগতিতে। স্পেনে কমতে কমতে শূন্যের দিকে যাচ্ছে যা দেশটির জন্য সুখবর। ইতিমধ্যে সারা বিশ্বে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২০ লাখ। তবে রাশিয়া এবং ব্রাজিলের ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। উদ্বিগ্ন নির্দিষ্ট দুই দেশের প্রশাসনও।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে ৩ লাখ পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৬৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭২ জনের। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৮৩ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। ইতিমধ্যে ১ লাখ ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০২ জনের। পাকিস্তানেও আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে ৯৮৫ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত