আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রক্তবর্ণ নদী, রাশিয়ায় জরুরি অবস্থা জারি

রক্তবর্ণ নদী, রাশিয়ায় জরুরি অবস্থা জারি

ছবিঃ এলএ বাংলা টাইমস


রাশিয়ায় ২০ হাজার টন জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার ফুটো হয়ে গেছে। এতে নদীর পানিতে ডিজেল মিশে পানি লাল বর্ণ ধারণ করেছে। পানিতে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন জরুরি অবস্থা জারি করেছেন। গত শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটেছে।

রাশিয়ার সাইবেরিয়ার নরিলস্ক শহরে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। আম্বার্নোয়া নদীর জলে মিশেছে ওসব ডিজেল। দূষণ এতটাই ভয়াবহ যে স্যাটেলাইট ছবিতেও তা ধরা পড়ছে। ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ট্যাংক থেকে তেল পড়েছে, সেটি বিশ্বের শীর্ষস্থানীয় নিকেল ও পালাডিয়াম উৎপাদনকারী কোম্পানি নরলিক্স নিকেলের সহযোগী একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন। বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ট্যাংক সংলগ্ন পিলারগুলো ডুবে যেতে শুরু করলে ভারসাম্য হারিয়ে ট্যাংকটি ধসে পড়ে বলে কোম্পানিটি জানায়।

এই ঘটনায় ব্যাপক চটেছেন প্রেসিডেন্ট পুতিন। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সংশ্লিষ্টদের ওপর রাগ ঝাড়েন। পুতিন সহায়ক সংস্থার প্রধান সের্গেই লিপিনের কাছে জানতে চান, সরকারি সংস্থা কেন ওই ঘটনা দুই দিন পর জানতে পারল? 

ইতোমধ্যে প্রায় ৩৫০ বর্গ কিলোমিটার এলাকায় দূষণ ছড়িয়ে পড়েছে। দূষণ পরিষ্কার করতে ১০ বছর সময় লেগে যেতে পারে। 

/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত